শিরোনাম:
●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর
রাঙামাটি, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৩ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » গুনীজন » কাঠুড়িয়া সিরাজ উদ্দিনের জীবন সংগ্রাম
প্রথম পাতা » গুনীজন » কাঠুড়িয়া সিরাজ উদ্দিনের জীবন সংগ্রাম
বুধবার ● ২৩ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাঠুড়িয়া সিরাজ উদ্দিনের জীবন সংগ্রাম

---মো. নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: মানুষকে প্রতিনিয়ত চাল ডাল নুন সবজি মাছ মাংস দুধ ডিম কাপড় চোপড় ওষুধ পত্রসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ কিনতে হয়। তাই জীবনের প্রয়োজনেই কাজ করতে হয় মানুষকে। প্রত্যেকেই কোন না কোন পেশাকে আশ্রয় করে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করেন। পেশাজীবিদের যোগ্যতা অনুযায়ী কেউ কেউ অধিক আয় করেন আবার কেউ কম আয় করে থাকেন। অপেক্ষাকৃত কম যোগ্যতা সম্পন্ন ও কম আয়ের পেশাজীবি মানুষদের হাড় ভাঙ্গা খাটুনী করে জীবিকা নির্বাহ করতে হয়। এমনই একজন মানুষ পাবনার চাটমোহরের বিলচলন ইউনিয়নের দোলং গ্রামের সিরাজ উদ্দিন। তিনি পেশায় একজন কাঠুড়িয়া। প্রায় ত্রিশ বছর যাবত অন্যের বাড়িতে কাঠ (খড়ি) চেড়াই করে অর্থ উপার্জন করে পরিবার পরিজন নিয়ে দিনাতিপাত করছেন তিনি।
সিরাজ উদ্দিন (৬০) বলেন, “সারা দিন কুড়ালটি কাঁধে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুড়ি। যখন কেউ খড়ি চেড়াইয়ের জন্য ডাকে তখন তার বাড়িতে গিয়ে খড়ি চেড়াই করি। বড় বড় গাছের গুড়ি, ধরণা, ডাল ফাড়াই করতে হয়। খুব পরিশ্রম হয় কিন্তু সে তুলনায় টাকা পাই না। ঘুম থেকে উঠে কিছু খেয়ে রাস্তায় বেড়িয়ে পরি। কোন দিন কাম হয় কোন দিন হয় না। কাঠ চেড়াই করার সময় পরণের লুঙ্গি ঘামে ভিজে যায়। তখন গামছা পড়ে লুঙ্গি খুলে চিপে আবার উল্টো করে পরি। এত কষ্টের কাম করি। গত তিরিশ বছর যাবত একটানা এ কাজ করে আসছি বলেই তিনি দীর্ঘশ্বাস ফেলেন। সারা দিন করার মত কাজ পেলে সেদিন তিনশ থেকে সাড়ে তিনশ টাকা পাই। দশ বারো দিন আগে একটা বড় কাম পাইছিলাম। তখন চার দিনে ৩৮ মন খড়ি চেড়াই করে ১২ শ টাকা পাইছিলাম”। এ কাজের বর্ণনা দেওয়ার সময় তার চোখে মুখে ছিল উচ্ছাস।
কৃষ্ণ বর্ণের পাকা চুল খোঁচা খোঁচা গোফ দাড়ির অধিকারী সিরাজ উদ্দীনের এক ছেলে তিন মেয়ে। প্রায় ২৫ বছর আগে একটি গাভী বিক্রি করে তিন হাজার টাকা যৌতুক দিয়ে বড় মেয়ে সামান্য লেখা পড়া জানা শিরিনকে বিয়ে দেন। অভাবের সংসার হেতু মেজ মেয়ে মাহফুজাকেও পড়াতে পারেন নি। ছোট বেলাতেই পেটের ভাত কাপড়ের জন্য মাহফুজাকে অন্যের বাড়িতে কাজ করতে হয়েছে। পরে দশ হাজার টাকা যৌতুক দিয়ে এ মেয়েটিকে বিয়ে দেন তিনি। তৃতীয় মেয়ে শীলা সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ার পর আর পড়া লেখা করাতে পারেন নি তিনি। এ মেয়ের বিয়েতেও চলি¬শ হাজার টাকা যৌতুক দিতে হয় তাকে। বিয়ের অনুষ্ঠান করতে পঁচিশ হাজার টাকা খরচ হয়। এ পঁয়ষট্রি হাজার টাকার যোগান দিতে পাঁচ শতক জায়গা বিক্রি করেন তিনি। চতুর্থ সন্তান জাহিদ কাজ করছে রাজ মিস্ত্রীর জোগান দারের। ছোট দুই মেয়ে স্বামীর সংসারে আছে। বড় মেয়ে বিধবা। সময় অসময়ে তাকে সামান্য কিছু খরচ দিতে হয়। এ ছাড়া নিজের স্ত্রী ও ছেলেসহ তিন জনের সংসার পরিচালনা করতে হয় সিরাজ উদ্দীনকে।
সিরাজ উদ্দিন বলেন, “ বাড়ির পাশে ছোট আকারের একটি হাজা মজা পুকুর ছিল। সেটি ভরাট করতে বেসরকারী সংস্থা থেকে ৫২ হাজার টাকা ঋণ তুলেছি। ছেলে কাজ করে সপ্তায় এক হাজার দুইশ টাকা কিস্তি দেয়। ছেলের উপার্জনের টাকা কিস্তি দিতেই চলে যায়। কোন দিন মাছ শাক কিনতে পারি কোন দিন পারি না। এ ছাড়া ওষুধ পত্র, কাপর চোপড়, চাল ডাল নুন তেল বিদ্যুৎ বিল আরো কত কি যে লাগে! দৈনিক অন্তত্ব দুই তিনশ টাকা সংসার খরচ। কোন জমা জমি নাই আমার। আমি কাঠ চেড়াই করে যা কামাই করি তা দিয়ে কোন মতে নুন ভাতে দিন চলে যাচ্ছে”।
প্রযুক্তির উৎকর্ষতায় শহর ও গ্রামের উচ্চ ও মধ্যবিত্তরা এখন ইলেকট্রিক রাইস কুকার, রুটি মেকার ব্যবহার করছেন। অনেক শহরের মানুষ গ্যাসের চুলায় রান্না করেন। কাঠ খড়ির দাম বৃদ্ধি পাওয়ায় গ্রামের অনেক মানুষই এখন আর খড়িতে রান্না বান্না করেন না। গ্রাম এলাকার কিছু বাড়িতে, মফস্বলের কিছু হোটেল রেস্তোরায় কাঠ বা খড়িতে রান্না হয়। এসব বাড়ি ও হোটেল রেস্তোরায় এখন খড়ি চেড়াইয়ের কাজ করেন সিরাজ উদ্দিন। কেবল সিরাজ উদ্দিন নয় চাটমোহরের ভাদড়া গ্রামের হযরত আলী, দোলং গ্রামের আফসার আলী ও আসাদুল, জবেরপুর গ্রামের হাফিজুর রহমানসহ সারা দেশের বিভিন্ন এলাকার কিছু মানুষ এখনো এ পেশাটিকে আকড়ে ধরে জীবন জীবিকা নির্বাহ করছেন।





গুনীজন এর আরও খবর

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার
আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির শোক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির শোক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)