শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
শুক্রবার ● ১ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

---
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ আঞ্চলিক সড়কে রিফাত (১৭) হত্যার বিচারসহ ৫ দফা দাবিতে অবরোধ করেছে শিক্ষার্থীরা৷ এসময় উত্তেজিত শিক্ষার্থীরা মহাসড়কে থাকা বেশ কিছু যানবাহন ভাঙচুর চালায়৷ এতে করে যান চলাচল বন্ধ হয়ে পড়ে৷
৩১ ডিসেম্বর বৃহস্পতিবার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপজেলার মৌচাক-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে টমটম বন্ধের ঘোষণা দেয় উপজেলা প্রসাশন৷
এলাকাবাসী, পুলিশ ও শিক্ষক-শিক্ষার্থীরা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, নিহত রিফাত আহম্মেদ ৩০ ডিসেম্বর বুধবার বেলা ২টার দিকে উপজেলার মৌচাক থেকে ইঞ্জিন চালিত একটি টমটম যোগে বাড়ি ফেরার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে৷ এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷
ওই ঘটনায় বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলার ভান্নারা বাজার এলাকায় রিফাতের ঘাতকদের বিচারের দাবিতে একটি মানববন্ধন ওই কলেজের শিক্ষার্থীরা৷ এ সময় শিক্ষার্থীরা মৌচাক-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে এবং কয়েকটি যানবাহন ভাঙচুর চালায়৷ পরে তারা মিছিল নিয়ে সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মৌচাক বাস স্টেশন এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ রেখে মানববন্ধন করে৷ এসময় উত্তেজিত শিক্ষার্থীরা আরো কয়েকটি যানবাহন ভাঙচুর চালায়৷ এতে মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়৷
এ সময় শিক্ষার্থীরা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায় , ওই আঞ্চলিক সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে৷ প্রায় সব দুর্ঘটনা টমটমের কারণে হয়৷ এর আগেও স্কুলছাত্র সৌরভ হোসেন ও সাফায়েত হোসেন হিমেল সড়ক দুর্ঘটনার শিকার হয়৷ উন্নত চিকিত্‍সায় অল্পের জন্য বেঁচে গেলেও তারা পুরোপুরি সুস্থ হয়নি৷ খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়৷ পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল কবীর বিক্ষুব্দ শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল নিয়ে মৌচাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে বৈঠক করেন৷ এসময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর থানার ওসি আব্দুল মেতালেব মিয়া, মৌচাক ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন, ওই কলেজের প্রতিষ্ঠাতা এম ই এইচ আরিফ, কলেজের অধ্যক্ষ মাসুম শিশির, উপজেলার যুবলীগের সভাপতি হিরো মিয়া৷ পরে বৈঠকে সড়ক মেরামতসহ বিভিন্ন দাবি দ্রুত পুরণের আশ্বাস দেয় উপজেলা প্রশাসন৷ এ সময় পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ওই সড়কে টমটম বন্ধের নির্দেশ দেন৷ পওে বেলা পৌনে ১টার দিকে অবরোধ উঠিয়ে নিলে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়৷
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল কবীর আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, ওই ঘটনায় ট্রাকের চালক ও দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক রয়েছে৷ স্থানীয় মেছের আলী খান মেমোরিয়াল কলেজের মেধাবী ছাত্র ছিল নিহত রিফাত৷ সে কালিয়াকৈর উপজেলার জালুয়াভিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার জাহিদের একমাত্র ছেলে৷ মধ্যপাড়া ইউনিয়নের আকুলিচালা গ্রামের বাসিন্দা৷

আপলোড : ১ জানয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১০.১০ মিঃ





আর্কাইভ