শনিবার ● ২ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » খেলা » বিশ্বনাথে ৯ম দিবারাত্রী মিনি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
বিশ্বনাথে ৯ম দিবারাত্রী মিনি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে উপজেলার জানাইয়া পশ্চিম পাড়া মাঠে ‘৯ম দিবারাত্রী মিনি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে৷ রিয়াল স্টারের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টে চার ভাই স্পোটিং ক্লাব ২-০ গোলের ব্যবধানে রিয়াল স্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে৷ প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন যুক্তরাজ্য প্রবাসী ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শফিক উদ্দিন৷
রিয়াল স্টারের উপদেষ্ঠা ইকবাল হোসেন শাহীনের সভাপতিত্বে এবং এম কাওছার ও সদস্য সুমন আহমদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যান সমিতির সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক হাসমত আলী, ১নং ওয়ার্ডের কমিশিনার এমদাদ হোসেন নাইম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যৰ প্রনঞ্জয় বৈদ্য অপু, উপজেলা যুবলীগের নির্বাহী সদস্য আবদুর আজিজ সুমন, বিশ্বনাথে ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল আহমদ৷ স্বাগত বক্তব্য রাখেন রিয়াল স্টারের সভাপতি শাহ লিলু৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়াল স্টারের উপদেষ্ঠা আবদুল মিয়া, আরশ আলী, সুহেল আহমদ, শানুর মিয়া, আবরু মিয়া, সদস্য মজম্মিল আলী, ফাহিম আহমদ, রিপন আহমদ, ইমন আহমদ প্রমুখ৷
আপলোড : ১ জানুয়ারী২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১১.৫৭ মিঃ





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল