রবিবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » ঢাকা » চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ সব পদে দলীয় প্রতীকে নির্বাচন হবে : ইসি সচিব
চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ সব পদে দলীয় প্রতীকে নির্বাচন হবে : ইসি সচিব
ঢাকা প্রতিনিধি :: পাঁচ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোট হবে ১০ মার্চ। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ৮৭ উপজেলায় মনোনয়ন দাখিলের শেষ সময় ১১ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ১২ ফেব্রুয়ারি এবং প্রত্যাহার ১৯ ফেব্রুয়ারির মধ্যে।
বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) সচিব জানান, প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোট হবে।
সেগুলো হচ্ছে : রংপুর বিভাগের পঞ্চগড় জেলার সবকটি উপজেলা, লালমনিরহাট জেলার সবকটি উপজেলায়, রংপুর জেলার সবগুলো উপজেলায় এবং কুড়িগ্রাম জেলার সবকটি উপজেলা, নীলফামারী জেলার সবকটি উপজেলায়।
আজ রবিবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে তার সভা কক্ষে কমিশনের ৪৫তম সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
তিনি জানান, ময়মনসিংহ বিভাগের নেত্রকোণার আটপাড়া উপজেলা বাদে বাকি সবগুলো উপজেলা, জামালপুর জেলার সবকটি উপজেলায় ভোট প্রথম ধাপে অনুষ্ঠিত হবে।
এছাড়া সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুর বাদে সবকটি উপজেলায়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা বাদে সব উপজেলায় ভোট হবে।
রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা বাদে বাকি সবগুলো উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে প্রথম ধাপে।
প্রথম ধাপে জয়পুরহাট জেলার সবকটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নাটোরের নলডাঙ্গা বাদে বাকিসবগুলো উপজেলায় নির্বাচন হবে এবং রাজশাহী জেলার সবগুলো উপজেলায় নির্বাচন হবে।
নির্বাচন কমিশন সচিব জানান, এবার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ সব পদে দলীয় প্রতীকে নির্বাচন হবে।পদে থেকে ভোট করতে পারবেন না বর্তমান উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানরা। তিনি জানান, উপজেলা ভোটে প্রাথী হতে হলে স্থানীয় সরকারের লাভজনক সব পদ থেকে পদত্যাগ করতে হবে।
ইসি সচিব আরও জানান, দ্বিতীয় ধাপে নির্বাচন হবে ১৮মার্চ, তৃতীয় ধাপে ভোট ২৪ মার্চ, চতুর্থ ধাপে ভোট ৩১ মার্চ এবং পঞ্চম ধাপে ভোট হবে ১৮ জুন।





বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি
মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে
আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান
নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে
ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি
ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস