শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » পাবনা » চাটমোহর ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ৬ শিক্ষককে হুমকির অভিযোগ
প্রথম পাতা » পাবনা » চাটমোহর ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ৬ শিক্ষককে হুমকির অভিযোগ
রবিবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহর ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ৬ শিক্ষককে হুমকির অভিযোগ

---মো. নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার চাটমোহর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমানের বিরুদ্ধে একই কলেজের নন এমপিও ভুক্ত ৬ শিক্ষককে হুমকী প্রদান ও হয়রানীর অভিযোগ উঠেছে। শিক্ষকরা এমন অভিযোগ তুলে তাদের নিরাপত্তার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারী শিক্ষকরা হলেন : বাংলা বিভাগের প্রভাষক নাসির উদ্দিন ও রবিউল করিম, সমাজকর্ম বিভাগের প্রভাষক মো. সালাউদ্দিন ও মো. রুহুল আমিন, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক নাজমুল হক ও ডিগ্রী শাখার প্রভাষক খাতুনে জান্নাত।

লিখিত অভিযোগে জানা গেছে, ফাঁকা রেজুলেশন পাতায় স্বাক্ষর করতে পীড়াপিড়ী, বেতন নেবে না মর্মে সাদা কাগজে স্বাক্ষর না দেওয়ায় হুমকি, মানসিক হয়রানি ও শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকিসহ ৮টি কারণ উল্লেখ করে এর প্রতিকার চেয়েছেন অনার্স শাখার ৫ জন এবং ডিগ্রী শাখার একজন শিক্ষক। অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে চাটমোহর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন ইউএনও সরকার অসীম কুমার। শিক্ষকরা বেতন ভাতা প্রদান এবং চাকরি স্থায়ী করণের ক্ষেত্রে অধ্যক্ষ মো. মিজানুর রহমান প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেন বলে আশংকা প্রকাশ করে তাদের নিরাপত্তার দাবি জানিয়েছেন ওই ৬জন শিক্ষক।

অভিযোগকারী শিক্ষদের মধ্যে সমাজকর্ম বিভাগের শিক্ষক মো. সালাউদ্দিন বলেন, ‘কলেজ সরকারি করণ হওয়ার পর থেকে আমরা বিনা পারিশ্রমিকে শিক্ষাদান করে আসছি। আমরা বেশ বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছি। কলেজ অধ্যক্ষের নানা অনিয়মের প্রতিবাদ করায় তিনি আমাদের অনেক চাপে রেখেছেন। কলেজে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য মুলত আমরা অভিযোগ দিয়েছি।

অভিযোগের ব্যাপারে চাটমোহর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, এ ধরণের কথার কোন ভিত্তি নেই। সাদা কাগজের স্বাক্ষর নেওয়ার প্রশ্নই আসে না এবং কোন ধরণের ভয়ভীতি বা হুমকি প্রদান করা হয়নি। কেউ স্বপ্রণোদিত হয়ে স্বাক্ষর দিতে পারে বিষয়টি আমার জানা নেই।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, শিক্ষকদের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি থানার ওসিকে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। এছাড়া আমার কাছে ওই কলেজের আর্থিক অসঙ্গতিসহ বেশ কিছু অনিয়মের তথ্য রয়েছে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)