শিরোনাম:
●   টেক্সটাইল নিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের কথা জানালেন সুপ্রিম কেমির চেয়ারম্যান কাজী মিরাজুজ্জামান ●   সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের করণীয় নিয়ে রাঙামাটিতে ইফার সভা ●   আত্রাইয়ের পতিসর-সমসপাড়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে ●   ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৩০ ●   বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ●   বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত ●   বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন ●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার
রাঙামাটি, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে প্রচারনায় ব্যস্ত এবাদুর রহমান
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে প্রচারনায় ব্যস্ত এবাদুর রহমান
শনিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে প্রচারনায় ব্যস্ত এবাদুর রহমান

---আত্রাই(নওগঁ) প্রতিনিধি :: দেশে পঞ্চম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। আগামী ১৮মার্চ দ্বিতীয় ধাপে আত্রাই উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ ধার্য করেছে নির্বাচন কমিশন। সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই বেজে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনের ডামাডোল। সারা দেশের মতো নওগাঁর আত্রাইয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সামনে রেখে গনসংযোগ ও প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন নৌকার মাঝি এবাদুর রহমান এবাদ।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারনার অংশ হিসেবে শনিবার একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রায় এবাদ সমর্থিত মানুষরা শতাধিক মটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করে। মটরসাইকেল শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে। এসময় তিনি কয়েকটি পথ সভায় অংশ নেন।
আজ শনিবার সকালে উপজেলা চত্ত্বরে উপজেলার আটটি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে দলীয় নেতাকর্মী , সমর্থক ও ভোটারেরা একে একে মোটর সাইকেল নিয়ে আসতে থাকলে শ্লোগানে ও করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানানো হয়।

পরে উপজেলার বকুলতলায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলালের সভাপতিত্বে শোডাউনের দিকনির্দেশনা মূলক বক্তব্যদেন প্রার্থী আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক,সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, প্রচার সম্পাদক ইউপি চেয়ারম্যান আফছার আলী প্রমুখ। বক্তব্য শেষে উপজেলা আওয়ামী লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল ও সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদলের নেতৃত্বে পাঁচ কিলোমিটার জুরে উপজেলার প্রধান প্রধান রাস্তায় মটর সাইকেল শোডাউন দেওয়া হয়।

শোডাউন প্রাক্কালে সুদরানা বাজার,কাশিয়াবাড়ী সুইচগেট, সমসপাড়া বাজার, পতিসর বাজার, নওদুলি বাজার, স্টেশন বাজার, ভবানীপুর-মির্জাপুর বাজার,বান্দাইখাড়া বাজারসহ বেশকিছু স্থানে সংক্ষিপ্ত পথশোভা করেন। এসময় প্রার্থী মোঃ এবাদুর রহমান প্রামানিক ও নেতাকর্মী গন শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)