শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৫ মার্চ ২০১৯
প্রথম পাতা » ময়মনসিংহ » ছিনতাইয়ের সময় ট্রেনের ছাদ থেকে ফেলে যাত্রী হত্যা মামলার ২ আসামি গ্রেফতার
প্রথম পাতা » ময়মনসিংহ » ছিনতাইয়ের সময় ট্রেনের ছাদ থেকে ফেলে যাত্রী হত্যা মামলার ২ আসামি গ্রেফতার
মঙ্গলবার ● ৫ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছিনতাইয়ের সময় ট্রেনের ছাদ থেকে ফেলে যাত্রী হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

---ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের গফরগাঁওয়ের মশাখালী রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকা-দেওয়ানগঞ্জগামী ‘জামালপুর কমিউটার’ ট্রেনে ছিনতাইয়ের সময় ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিয়ে হত্যা মামলার আসামি মোঃ শাহ আলী (২৭) ও মোঃ কাওছার(২৭)কে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ মঙ্গলবার ৫ মার্চ দুপুরে র‌্যাব-১৪এর এএসপি মাহবুব-উল-আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, সোমবার (০৪ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ময়মনসিংহ সদরের ঢাকা বাইপাস বাসস্ট্যান্ড এলাকা থেকে র‌্যাব-১৪ এর সদস্যরা তাদেরকে গ্রেফতার করে এবং মঙ্গলবার (০৫ মার্চ) দুপুরে গ্রেফতারকৃতদের প্রথমে রেলওয়ে থানা পুলিশ ও পরে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ০৩ জানুয়ারি ঢাকা-দেওয়ানগঞ্জগামী ‘জামালপুর কমিউটার’ ট্রেনে মো. মুকুল মিয়া (২২) নামের এক যাত্রীর কাছ থেকে কয়েকজন ছিনতাইকারী টাকা ছিনিয়ে নেয়ার সময় গফরগাঁওয়ের মশাখালী রেলওয়ে স্টেশনে ট্রেনের ছাদ থেকে তাকে ফেলে দিয়ে হত্যা করে।

এই ঘটনায় ময়মনসিংহ রেলওয়ে থানার মামলা রুজু করা হয়। পরে হত্যাকান্ডের ঘটনায় রুবেল মিয়া নামে এক আসামিকে পুলিশ তখনই গ্রেফতার করে। পরে তার দেয়া জবানবন্দীতে তিন জন আসামির নাম উল্লেখ করে। এ ঘটনায় সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা তাদেরকে গ্রেফতার করে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)