শিরোনাম:
●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৬ মার্চ ২০১৯
প্রথম পাতা » ময়মনসিংহ » তারাকান্দায় মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা : মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ
প্রথম পাতা » ময়মনসিংহ » তারাকান্দায় মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা : মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ
বুধবার ● ৬ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তারাকান্দায় মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা : মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

---ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাশিগঞ্জের সাধুপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে বীর মুক্তিযোদ্ধা হজরত আলীর (৬৫) লাশ দাফনে বাধা দিয়েছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। এ ঘটনায় নেত্রকোণা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় জনতা ও মুক্তিযোদ্ধারা।

গতকাল মঙ্গলবার ৫ মার্চ বিকেল ৩ টা থেকে সাড়ে ৫ টা পযন্ত উপজেলার কাশিগঞ্জ বাজারে মহাসড়ক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে জনতা ও মুক্তিযোদ্ধারা।এর আগে মঙ্গলবার ভোর চারটায় বীর মুক্তিযোদ্ধা হযরত আলী মৃত্যুবরণ করেন।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মো. সুরুজ আলী এ ব্যাপারে জানান, মঙ্গলবার বিকেল ৩ টায় জানাজা ও গার্ড অব অনার শেষে মৃত মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবরস্থানে দাফন করার জন্য কবর খূরতে যাওয়া হয়। এসময় বাধা দেন স্থানীয় ব্লক সুপার ভাইজার আঃ গনি ওরফে বিএস গনি। পরে বাধা পেয়ে মৃত হযরত আলীর স্বজন, মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী তার লাশ নিয়ে ময়মনসিংহ-নেত্রকোণা সড়কে বেলা ৩ টায় অবরোধ সৃষ্টি ও বিক্ষোভ মিছিল করেন।

এদিকে লাশ দাফন নিয়ে জটিলতার খবর পেয়ে তারাকান্দা থানার ওসি মিজানুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ জনতাকে আশ্বাস দেন। পরে বিকেল সারে ৫ টার দিকে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

সুরুজ আলী আরও জানান, বিএস গনি দীর্ঘদিন ধরে হযরত আলীর জমি বেদখল করে রেখেছে। আদালতে দু’বার ডিক্রি পেলেও হযরত আলী জমির দখল পাননি। কাশিগঞ্জ বাজারের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন মৃত হযরত আলী।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে প্রশাসনের লোকজন এসেছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে আরও জানান তিনি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)