শিরোনাম:
●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৬ মার্চ ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » গফরগাঁওয়ে আ’লীগের চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন
প্রথম পাতা » প্রধান সংবাদ » গফরগাঁওয়ে আ’লীগের চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন
বুধবার ● ৬ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গফরগাঁওয়ে আ’লীগের চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন

---ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী আশরাফ উদ্দিন বাদল ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী রেশমা আক্তার একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। আগামী ৬ মার্চ যাচাই-বাছাইয়ে টিকে গেলে উভয়ই নিজ নিজ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

গফরগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টারিং অফিসার শামছুন নাহার ভূইয়া জানান, সোমবার মনোনয়পত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে একজন মাত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তবে পূরুষ ভাইস চেয়ারম্যান পদে অধ্যক্ষ আতাউর রহমান, ডাক্তার এস এম শফিক উদ্দিন, শফিকুর রহমান ও রাসেল বক্স মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তিনি আরো জানান, নারী ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী রেশমা আক্তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৬ মার্চ যাচাই-বাছাইয়ে টিকে গেলে চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন বাদল ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী রেশমা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাবেন।

উল্লেখ্য,চতুর্থ ধাপের এ উপজেলায় নির্বাচনে আগামী ৬ মার্চ যাচাই-বাছাই, ১৩ মার্চ প্রত্যাহার এবং ১৪ মার্চ প্রতীক বরাদ্দ। আগামী ৩১ মার্চ গফরগাঁও উপজেলায় ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহে ১২টি উপজেলায় চেয়ারম্যান ৫৮,ভাইস চেয়ারম্যান ৮৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৮ জনের মনোনয়নপত্র দাখিল

ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ১৩টি উপজেলার মধ্যে মেয়াদ উত্তীর্ণ ১২টি উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮৫জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (০৪ মার্চ) চতুর্থ ধাপের এ নির্বাচনে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্য়ন্ত মনোনয়নপত্র জমাদানের শেষ সময়ে রিটার্নিং অফিসার, সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে উৎসবমুখর পরিবেশে এ মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

উপজেলাগুলোর মধ্যে হালুয়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ধোবাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১১জন, ভাইস চেয়ারম্যান পদে ৯জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ১০জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ১২জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গফরগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য,নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে সারাদেশের ১৬ জেলার ১২২ উপজেলা পরিষদে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে। এই ধাপের ময়মনসিংহ উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিলো ৪ মার্চ। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ৬ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ।





প্রধান সংবাদ এর আরও খবর

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)