বুধবার ● ৬ মার্চ ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে র্যালী
বান্দরবানে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে র্যালী
বান্দরবান প্রতিনিধি :: “সবাই মিলে ভাবো নতুন কিছু করো” “নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে র্যালী,মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ৬ মার্চ সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে র্যালী, মানববন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম।
মানববন্ধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বান্দরবান জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আটিয়া চৌধুরী।
সভায় জেলা প্রশাসক বলেন, বর্তমান যুগে পুরুষের সাথে ভিভিন্ন ক্ষেত্রে নারীরাও এগিয়ে যাচ্ছে দেশের উন্নয়নে। দেশে নারীদেরও অবদান অপরিসীম।
র্যালী ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মিল্টন মুহুরী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিলা দিত্য মুৎসুদ্দি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান প্রমূখ।





কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ
বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র