বুধবার ● ৬ মার্চ ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » এক নারীকে মোবাইলে স্বামী পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক-১
এক নারীকে মোবাইলে স্বামী পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক-১
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের হালুয়াঘাটের এক নারীর স্বামীর কণ্ঠস্বর মোবাইলে নকল করে প্রতারণার অভিযোগে আশরাফুল (২৭) নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত আশরাফুল ঈশ্বরগঞ্জ উপজেলার বালিহাটা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
আজ বুধবার ৬ মার্চ বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় মঙ্গলবার (০৫ মার্চ) অভিযান চালিয়ে আশরাফুলকে আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ১২ ফেব্রুয়ারি জেলার হালুয়াঘাট উপজেলার মোছাঃ দিলরুবা বেগম নামে এক নারীর মোবাইলে তার স্বামীর কণ্ঠস্বর হুবুহু নকল করে কল দেয় ওই প্রতারক। স্বামীর পরিচয় দিয়ে ওই নারীকে তিনি বলেন, ‘আমি একটি ব্যাগসহ কিছু স্বর্ণালঙ্কার কুড়িয়ে পেয়েছি। সেগুলো নিয়ে একটি দোকানে যাওয়ার পর ডাকাত ভেবে ওই দোকানদার ও কয়েকজন আমকে আটক করে মারধর করছে। তুমি এসে ছাড়িয়ে নিয়ে যাও।’
ঘটনার দিন ওই চক্রের অন্যরা ওই নারীর কাছে যত টাকা আর স্বর্ণালঙ্কার আছে সবকিছু নিয়ে সকালে হালুয়াঘাট উপজেলার নাগলা বাজারে আসতে বলে।
পরে তাদের কথামত কথিত স্বামীকে মুক্ত করতে পরদিন সকাল ৭টার দিকে ওই এলাকায় পৌঁছালে তার(দিলরুবার) কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা ও সাড়ে ৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে পালিয়ে যায় প্রতারকরা। ঘটনার পর অভিযোগের পেক্ষিতে প্রতারক আশরাফুলকে মঙ্গলবার আটক করা হয়।
পরে আটককৃত আশরাফুলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে বলে আরো জানানো হয়েছে ওই প্রেস বিজ্ঞপ্তিতে।





কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন