বুধবার ● ৬ মার্চ ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে সেনা অভিযানে পপি’র সন্ধান
আলীকদমে সেনা অভিযানে পপি’র সন্ধান
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে পপি ক্ষেতের সন্ধান পেয়েছে সেনাবাহিনী। আলীকদম উপজেলার আলীকদম-থানচি সড়কের ১৩ কিলো এলাকার গভির জঙ্গলে মুরুং উপজাতীরা এসব পপির চাষ করে আসছে। আজ বুধবার বিকেল ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আলীকদম সেনা জোনের উপ অধিনায়ক মেজর এএসএম ফখরুল ইসলাম চৌধুরীর নের্তৃত্বে একটি চৌকস সেনা দল। এসময় অভিযান পরিচালনাকারী সেনাদল আনুমানিক ৩৫ শতাংশ জমিতে চাষকৃত পপির সন্ধান পায়। পরে আগুনে পুড়িয়ে এসব পপি ধ্বংস করা হয়। কিন্তু অভিযানের সংবাদ পেয়ে পপি চাষী সিয়াদু ম্রো পালিয়ে যেতে সক্ষম হয়।
উল্লেখ্য সেনাবাহিনীর আলীকদম জোন ইতিপূর্বে থানচি উপজেলা পানঝিরি, রেমাক্রী এলাকা থেকে প্রচুর পরিমান পপি চাষ ধ্বংস করায় বিগত কয়েক বছর পপি চাষের কথা শুনা যায়নি। পপি থেকে আপিম নামক প্রাণঘাতি মাদক তৈরী করা হয়।





রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬
পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন