শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৫ মার্চ ২০১৯
প্রথম পাতা » আন্তর্জাতিক » নিউজিল্যান্ডের বন্দুকধারী হামলাকারীর হাত থেকে স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন বিশ্বনাথের হোসনে আরা
প্রথম পাতা » আন্তর্জাতিক » নিউজিল্যান্ডের বন্দুকধারী হামলাকারীর হাত থেকে স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন বিশ্বনাথের হোসনে আরা
শুক্রবার ● ১৫ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিউজিল্যান্ডের বন্দুকধারী হামলাকারীর হাত থেকে স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন বিশ্বনাথের হোসনে আরা

---বিশ্বনাথ প্রতিনিধি :: শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ এলাকার দুই মসজিদে বন্দুকধারী হামলাকারীর হাত থেকে স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার এক হতভাগা স্ত্রী। তার নাম হোসনে আরা (৪২)। তিনি বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের উত্তর মিরেরচর গ্রামের ফরিদ উদ্দিনের স্ত্রী। হোসনার পৈতৃক নিবাস সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা গ্রামে। তিনি স্বামী ফরিদ উদ্দিনের সাথে দীর্ঘ দুই দশকের অধিক সময় ধরে নিউজিল্যান্ডে বসবাস করে আসছিলেন। শিপা বেগম (১৩) নামে তাদের এক কন্যা সন্তান রয়েছে। সর্বশেষ, ২০০৯ সালে তারা বাংলাদেশে এসেছিলেন বলে তাদের পারিবারিক একটি সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে জুম্মার নামাজের সময় ক্রাইস্টচার্চের মধ্যাঞ্চল ও শহরতলী লিনউডের দুই মসজিদে হামলা চালায় বন্দুকধারী। এসময় একটি মসজিদে ছিলেন ফরিদ উদ্দিন ও পাশ্ববর্তী নারীদের মসজিদে ছিলেন হোসনা বেগম। পেশায় হোমিও চিকিৎসক ফরিদ প্যারালাইজড হওয়ায় তাকে হুইল চেয়ারে করে অই মসজিদে দিয়ে যান হোসনা। এর প্রায় ১৫ মিনিট পর পুরুষদের মসজিদের ভেতরে গুলাগুলির শব্দ শুনে স্বামীকে বাঁচাতে বের হন তিনি। এ সময় বন্দুকধারী তাকে গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। একটি সূত্র জানায়, মসজিদের বাইরে গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে কয়েকজন মুসল্লি হুইল চেয়ারে করে ফরিদ উদ্দিনকে মসজিদ থেকে বের করে নেওয়ায় তিনি বেঁচে গেছেন।
শুক্রবার সন্ধ্যায় নিহত হোসনার স্বামীর বাড়ি বিশ্বনাথ সদর ইউনিয়নের উত্তর মিরেরচর গ্রামে সরেজমিন গেলে কথা হয় ফরিদ উদ্দিনের বড়ভাই মঈন উদ্দিনের সাথে। তিনি জানান, ‘আজ জুম্মার নামাজ পড়ে মর্মান্তিক ঘটনাটি শুনতে পারি। হোসনার নিহত হবার খবর শুনে শোকবিহব্বল হয়ে পড়েছি আমরা। ফরিদের সাথে আমার ছেলের কথা হয়েছে। তিনি অক্ষত আছেন।’





আন্তর্জাতিক এর আরও খবর

কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

আর্কাইভ