শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৫ মার্চ ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » ভাইবোন ছড়ায় গুণীজন সংবর্ধনা
প্রথম পাতা » খাগড়াছড়ি » ভাইবোন ছড়ায় গুণীজন সংবর্ধনা
শুক্রবার ● ১৫ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভাইবোন ছড়ায় গুণীজন সংবর্ধনা

---মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার ভাইবোন ছড়া ইউনিয়নের কুকিছড়া গ্রামে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “বৈশালী অনুত্তর যুব একযদা পরিষদ” (বায়েপ) এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ ১৫ মার্চ শুক্রবার বিকাল ২টায় কুকিছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বায়েপ এর সাধারণ সম্পাদক কিংসুক চাকমা পিন্টু’র সঞ্চালনায় বায়েপ এর সভাপতি সুহেন জ্যোতি চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইবোন ছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পরিমল ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাতু মনি চাকমা, মুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল মিত্র চাকমা, ভাইবোনছড়া আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক অনিমেষ চাকমা, মিশ্র ফল চাষে জাতীয় পর্যায়ে স্বর্ণ পদক প্রাপ্ত সুজন চাকমা, বৈশালী নগর উপাসিকা পরিষদ এর সভাপতি কালোসোনা চাকমা, মানবিক কল্যাণ সংঘ (মাকস) ’র সহ সভাপতি শান্তি ময় চাকমা, মানবিক কল্যাণ সংঘ (মাকস) এর সাধারণ সম্পাদক শ্রীমৎ বুদ্ধশ্রী ভান্তে। এ সময় স্বাগত বক্তব্য রাখেন, বৈশালী অনুত্তর যুব একযদা পরিষদ এর সহসভাপতি জগৎ জ্যোতি চাকমা।
আলোচনায় বক্তারা বৈশালী অরণ্য কুঠির এর অধ্যক্ষ ধর্মীয় গুরু শ্রীমৎ সত্য প্রিয় ভান্তের পরামর্শে ২০১২ সালে গঠিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বৈশালী অনুত্তর যুব একযদা পরিষদ (বায়েপ) গঠনের পিছনে অসামান্য অবদানের কথা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে তুলে ধরেন। এ সংগঠনটি গঠনের পর থেকে স্বেচ্ছায় রক্ত দান, মেডিকেল ক্যাম্প স্থাপন, গরীব ও অসহায় রোগীদের জন্য তহবিল সংগ্রহ করে চিকিৎসাসেবা প্রদানসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সংশ্লিষ্ট থেকে ৭টি বছর অতিক্রম করেছে। আগামীতে কাজের পরিধি বৃদ্ধির লক্ষে সকলের সহযোগিতা কামনা করেছেন বক্তারা।
আলোচনা শেষে তিন পার্বত্যজেলায় মানবিক কল্যাণে অক্লান্ত পরিশ্রম করে বিশেষ অবদান রাখায় স্বেচ্ছাসেবী সংগঠন “উন্মেষ” , খাগড়াছড়িতে চাকমা লেখা প্রশিক্ষনে বিশেষ অবদান রাখায় “চাঙমা সাহিত্য বাহ্” , চাকমা ভাষায় কবিতা, ছড়া ও বিভিন্ন শিক্ষামূলক গ্রন্থ প্রকাশ করে বিশেষ অবদান রাখায় “বৈশালী অনুত্তর যুব একযদা পরিষদ (বায়েপ) এর পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এ সময় “উন্মেষ” এর পক্ষে বিটন চাকমা,“ চাঙমা সাহিত্য বাহ্” এর পক্ষে ইনজেব চাকমা ও কবি আলোময় চাকমা উপস্থিত থেকে সম্মাননা ক্রেষ্ট গ্রহন করেন। এছাড়া স্থানীয়ভাবে মানবিক কল্যাণে কাজ করে যাঁরা অসামান্য অবদান রেখেছেন তাঁদেরকেও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
সর্বশেষ “বৈশালী অনুত্তর যুব একযদা পরিষদ (বায়েপ) এর ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ও ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সদস্যদের নামের তালিকা প্রকাশ করেন ভাইবোন ছড়া ইউপি চেয়ারম্যান পরিমল ত্রিপুরা।





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)