শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ মার্চ ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে নুনু-হাবিব-জুলিয়া নির্বাচিত
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে নুনু-হাবিব-জুলিয়া নির্বাচিত
মঙ্গলবার ● ১৯ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে নুনু-হাবিব-জুলিয়া নির্বাচিত

---বিশ্বনাথ প্রতিনিধি :: দীর্ঘদিন পর ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক পেয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ভোট দিয়ে বিশাল ব্যবধানে নৌকা মাঝি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়াকে নির্বাচিত করেছেন। উন্নয়ন বঞ্চিত উপজেলাবাসী নুনু মিয়ার বিশাল বিজয়ে এবার নিজেদের কাঙ্খিত উন্নয়ন পাবেন বলে আশা প্রকাশ করেছেন।
বিশ্বনাথ উপজেলার মোট ১ লাখ ৫০ হাজার ৬০৩ জন ভোটারের মধ্যে সোমবার অনুষ্ঠিত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ৬১ হাজার ১৯ জন ভোটার নিজেদের ভোট প্রয়োগ করেছেন। যা মোট ভোটের ৪০.৫০%। এরমধ্যে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে এস এম নুনু মিয়া ৩১ হাজার ৪৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার কাছে বিপুল পরিমান ভোটে পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সহ সভাপতি (সদ্য বহিস্কৃত) ও বিশ্বনাথ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। কাপ-পিরিছ প্রতীকে তিনি পেয়েছেন ১৮ হাজার ২৪৮ ভোট। অপর প্রার্থীদের মধ্যে আরেক স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্যের কলচেষ্ঠার বিএনপির সভাপতি (সদ্য বহিস্কৃত) ও বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা মিছবাহ উদ্দিন আনারস প্রতীকে ৯ হাজার ২৫৬ ভোট এবং ইসলামী ঐক্য জোট মনোনীত প্রার্থী কাজী মাওলানা রুহুল আমীন মিনার প্রতীকে ৫৫৪ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে বই প্রতীকে ২২ হাজার ৮৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহর কোষাধ্যক্ষ হাবিবুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন তালা প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ২১৪ ভোট। অন্যান্যদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক (সদ্য বহিস্কৃত) আবদুর রহমান খালেদ চশমা প্রতীকে ৬ হাজার ৭০৫ ভোট, উপজেলা যুবদল নেতা (সদ্য বহিস্কৃত) জুবেল আহমদ উড়োজাহাজ প্রতীকে ৫ হাজার ৪৫৬ ভোট, বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম টিউবওয়েল প্রতীকে ৩ হাজার ৮৮২ ভোট, জেলা বিএনপির সদস্য (সদ্য বহিস্কৃত) ও বিশ্বনাথ উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান আহমেদ-নূর উদ্দিন মাইক প্রতীকে ৩ হাজার ১৪৯ ভোট, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক (সদ্য বহিস্কৃত) আশরাফ উদ্দিন রুবেল টিয়া পাখি প্রতীকে ১ হাজার ২৮৮ ভোট, আওয়ামী লীগ নেতা নোয়াব আলী গ্যাস সিলিন্ডার প্রতীকে ৩৭৫ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে ৩৪ হাজার ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুলিয়া বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী স্বতন্ত্র প্রার্থী উপজেলা মহিলা দলের আহবায়ক (সদ্য বহিস্কৃত) নূরুন্নাহার ইয়াসমিন ফুটবল প্রতীকে ৮ হাজার ৩৭ ভোট পেয়েছেন। অন্যান্যদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী জেলা মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক (সদ্য বহিস্কৃত) নাজমা বেগম প্রজাপতি প্রতীকে ৭ হাজার ৭৯৮ ভোট, জেলা মহিলা দলের সহ সভাপতি (সদ্য বহিস্কৃত) ও বিশ্বনাথ উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহীন বৈদ্যুতিক পাখা প্রতীকে ৬ হাজার ৩৫ ভোট, নারীনেত্রী নেহারা বেগম পদ্মফুল প্রতীকে ১ হাজার ৯৩৩ ভোট পেয়েছেন।





প্রধান সংবাদ এর আরও খবর

বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি

আর্কাইভ