সোমবার ● ২৫ মার্চ ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদম উপজেলা চেয়ারম্যান আমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করেননি : রুম পাও ম্রো
আলীকদম উপজেলা চেয়ারম্যান আমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করেননি : রুম পাও ম্রো
বান্দরবান প্রতিনিধি :: আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালামকে গলায় ফুলের মালা পরিয়ে দেয়ার সময় তিনি আমাকে আনন্দে জড়িয়ে ধরেছেন। এতে তিনি কোন অন্যায় করেননি। আমি ১৮ মার্চ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান আবুল কালামের জন্য অনেক কষ্ট করেছি। তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আমরা অনেক খুশি হয়েছি। আমার বড় ভাই তিনি আমাকে ছোট বোন হিসেবেই জড়িয়ে ধরেছেন। আমাদের এ ভাই বোনের সম্পর্কে অনেকে খুশি নন। তাই বড় ভাই উপজেলা চেয়ারম্যান আবুল কালামের প্রতিপক্ষরা আমাদের সম্পর্কে ফেইসবুক, ইন্টারনেট, অনলাইন ও টেলিভিশনের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। আমরা একই পরিবারের মত। তাই চেয়ারম্যানের বিরুদ্ধে আমরা কখনোই প্রতিবাদ করব না।
রুমপাও ম্রো বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে এ ঘটনায় আমাদের পাড়ার কারোরই কোন অভিযোগ নেই। চেয়ারম্যানের প্রতি আমরা সবাই খুবই খুশি।
আজ সোমবার ২৫ মার্চ বিকাল ৫টায় চেয়ারম্যানের বাস ভবনের সামনে এক সংবাদ সম্মেলন করে ম্রো নারী রুমপাও ম্রো এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আবুল কালাম চেয়ারম্যান আমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করেননি। তাই আমরাও এ ব্যাপারে তার বিরুদ্ধে কোন অভিযোগ করব না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রুমপাও ম্রোর বড় ভাই মেনরুং ম্রো ও এলাকাবাসী।





রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬
পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন