সোমবার ● ২৫ মার্চ ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রুমায় ৩ জেএসএস নেতা আটক
রুমায় ৩ জেএসএস নেতা আটক
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের রুমা উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু) এর ৩নেতাকে আটক করা হয়েছে।
আজ সোমবার ২৫ মার্চ সকালে চাঁদাবাজির অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানান রুমা থানা পুলিশ।
আটকৃত জেএসএস নেতারা হলেন : রুমা উপজেলা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর সহ-সভাপতি ক্যসাপ্রু মারমা ও থোয়ইসানু মারমা ও ভূমিবিষয়ক সম্পাদক লামরাম বম।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেলা সহ-সভাপতি অংথোয়াইচিং মারমা সিএইটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ভূমি সংক্রান্ত নিয়ে লালরামের নামে মামলা ছিল। আদালত থেকে জামিন নিয়ে নিয়মিত হাজিরাও দিতেন। কিন্তু নতুন করে তাদের আটক করে হয়রানি করা হচ্ছে।
রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হোসেন সিএইটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আটককৃত জেএসএস নেতাদের নামে আগে থেকেই থানায় মামলা ছিল তাদের আটক করে সকালে আদালতে পাঠানো হয়েছে।





বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা