শুক্রবার ● ২৯ মার্চ ২০১৯
প্রথম পাতা » খেলা » আলীকদমে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন
আলীকদমে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে তিন টায় আলীকদম সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলার উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন ২নং চৈক্ষ্যং ইউনিয় পরিষদের চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোগ্য মারমা ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সমরঞ্জন বড়ুয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
ফ্রোন্ড্স ক্লাব অব আলীকদম এর উদ্যোগে অনুষ্ঠিত টুর্ণামেন্টের আহবায়ক ১নং আলীকদম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মুবিন জানান মোট ১৫টি দল তালিকাভূক্ত হয়েছে।
১ম রাউন্ডে নকআউট পর্বে মোট সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে। একটি দল লাটারীর মাধ্যমে সরাসরি ২য় রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে।
উদ্বোধনী খেলা অংশগ্রহণকারী দুই দল মহ্লা পাড়া একাদশ ও পানবাজার মটর বাইকার একাদশ। উদ্বোধনী দিনের এই খেলায় প্রথমার্ধে কোন ফলাফল না হলেও বিরতীর পর পানবাজার একাদশের খেলোয়াড় রিগানের পাঁ থেকে পর পর তিন শুন্য গোলে দলের ২য় রাউন্ডে উঠা নিশ্চিত করেছে। আগামী কাল শনিবার ম্রো একাদশের মুখোমুখি হবে নয়াপাড়া দল।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল