শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১১ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দীর্ঘদিন পর পার্বত্য জেলার ভূমি বিরোধ নিষ্পত্তি হচ্ছে
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দীর্ঘদিন পর পার্বত্য জেলার ভূমি বিরোধ নিষ্পত্তি হচ্ছে
বৃহস্পতিবার ● ১১ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দীর্ঘদিন পর পার্বত্য জেলার ভূমি বিরোধ নিষ্পত্তি হচ্ছে

---ফসিহ উদ্দীন মাহতাব :: ভূমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হতে যাচ্ছে তিন পার্বত্য জেলায়। দীর্ঘদিন ধরে পাহাড়ি-বাঙালিদের মধ্যে চলে আসছে এই বিরোধ। অতীতে আইন না থাকায় বিভিন্ন সরকার ১৯৮৫ সালের অধ্যাদেশ অনুসরণ করে ভূমি ব্যবস্থাপনা করে আসছিল। ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য একটি কমিশন গঠন করা হয়েছিল এতে। সুফল আসেনি তেমন। এমন প্রেক্ষাপটে বর্তমান সরকার ‘ভূমি জরিপ ও খতিয়ান (পার্বত্য জেলা)’ নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে। আইনটি প্রণয়ন হলে পার্বত্য এলাকায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে ভূমি বিরোধ নিষ্পত্তি সহজ হবে। আজ বুধবার সচিবালয়ে ভূমি সচিবের সভাপতিত্বে আইনটির চূড়ান্ত খসড়া প্রস্তুত করতে আন্তঃমন্ত্রণালয়ের এক সভা অনুষ্ঠিত হবে। সভায় আইনটি চূড়ান্ত হলে পরবর্তী অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে মন্ত্রিসভায়।

সূত্রে জানা গেছে, প্রস্তাবিত খসড়া আইনে বলা হয়েছে- তিন পার্বত্য জেলায় ভূমি খতিয়ান প্রস্তুত বা সংশোধনের নির্দেশ-সংক্রান্ত কোনো আদেশের বা ভূমি খতিয়ান প্রস্তুত কিংবা সংশোধন সম্পর্কিত বিষয় কোনো আদালতে মামলা বা দরখাস্ত পেশ করা যাবে না। রাজস্ব কর্মকর্তা মৌজাভিত্তিক তৈরি খতিয়ানে সব বিবরণের সঠিকতা যাচাই করে রেজিস্ট্রারে লিখে রাখবেন। অর্ডিন্যান্সের বাইরে তেমন কোনো পরিবর্তন থাকছে না আইনে।

ভূমি বলতে চাষযোগ্য অনাবাদি বা বছরের কোনো সময় জলমগ্ন থাকে; সেইসব ভূমির উদ্ভূত সুবিধা, ঘরবাড়ি, দালানকোঠা ও মাটিতে সংযুক্ত অপরাপর বস্তুকে বোঝাবে। যেসব এলাকার কোনো মৌজার পূর্বনির্ধারিত সীমানাভুক্ত কোনো এলাকা জরিপ ও খতিয়ানের একক হিসেবে অনুপযুক্ত হয়ে গেছে, ওই এলাকার স্থানীয় জনগণের মতামত এবং জেলা প্রশাসকের মতামত যাচাইয়ের পর জরিপের জন্য সরকারের কাছে উপস্থাপন করতে হবে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালকের মাধ্যমে করতে হবে তা। সরকার প্রস্তাব গ্রহণ এবং অনুমোদন করলে ম্যাপ ও ভূমি খতিয়ান, মৌজাসমূহের ম্যাপ ও খতিয়ান প্রস্তুত এবং সংশোধনের জন্য একটি মৌজা হিসেবে ঘোষণা ও গ্রহণ করা হবে। প্রণীত এবং প্রকাশিত খতিয়ানের ভিত্তিতে নির্ধারিত ভূমি মালিকানা ম্যাপ প্রণয়ন করা হবে। মৌজার ভূমি খতিয়ান চূড়ান্তভাবে প্রস্তুত বা সংশোধনের পর রাজস্ব কর্মকর্তা সব ম্যাপ ও ভূমি খতিয়ান পার্বত্য জেলা পরিষদ, জেলা জজ, সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন তহশিল অফিস এবং জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করবেন। সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করবেন জেলা প্রশাসক। তিন পার্বত্য জেলায় চূড়ান্ত খতিয়ান প্রকাশের আগে যে কোনো সময় ভূমি জরিপ অধিদপ্তর (ভূরেজ) মহাপরিচালকের প্রস্তাবের ভিত্তিতে ওই এলাকার জন্য এই আইনে সংশোধন এবং বাতিল করতে পারবেন ওই রাজস্ব কর্মকর্তা। ভূমি জরিপ অধিদপ্তরের মহাপরিচালকের তত্ত্বাবধানে এবং নিয়ন্ত্রণে পরিচালিত হবে যাবতীয় কাজ। সেটেলমেন্ট ও রাজস্ব কর্মকর্তার যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন তিনি। জরিপের মাধ্যমে নকশা প্রস্তুত এবং প্রকাশের তথা মুদ্রণের পর বিতরণের ব্যবস্থা করবেন তা। ভূমির খতিয়ান মুদ্রণের পর কমপক্ষে এক মাসের মধ্যে চূড়ান্তভাবে প্রকাশের ব্যবস্থা গ্রহণ করবেন রাজস্ব কর্মকর্তা। চূড়ান্ত ভূমি খতিয়ান প্রকাশের পর ভূরেজ মহাপরিচালক কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে রাজস্ব কর্মকর্তা প্রকাশনার তারিখ উল্লেখ করে প্রত্যয়ন করবেন। সরকার আইনের উদ্দেশ্য পূরণে গেজেট প্রজ্ঞাপনমূলে বিধিমালা তৈরি করতে পারবে। সমতলের মতো তিন পার্বত্য জেলায়ও ১৮৭৫ সালের সার্ভে অ্যাক্ট এবং এর অধীনে প্রণীত বিধিসমূহ প্রয়োজনীয় ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এ প্রসঙ্গে ভূমি সচিব মো. মাকছুদুর রহমান পাটোয়ারি বলেন, ‘আইনটি প্রণয়নের কাজ চলছে। বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। তারা মতামত পেশ করবে। সভায় আইনটি চূড়ান্ত করার বিষয়ে আলোচনা ও পর্যালোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হবে।’ সূত্র : সমকাল, ১০ এপ্রিল-২০১৯





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত
চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)