শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১০ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » জাতীয় » এদেশে ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে কোনো মামলা হয় না : সাইফুল হক
প্রথম পাতা » জাতীয় » এদেশে ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে কোনো মামলা হয় না : সাইফুল হক
বুধবার ● ১০ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এদেশে ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে কোনো মামলা হয় না : সাইফুল হক

---ঢাকা প্রতিনিধি :: এদেশে ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে কোনো মামলা হয় না, মামলা হয়েছে দেড় লাখের বেশি কৃষকের বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ আয়োজিত জাতীয় বাজেটে কৃষি খাতে বাজেটের ৪০ শতাংশ বরাদ্দ ও ধানসহ কৃষি ফসলের লাভজনক দাম নিশ্চিত করার দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সাইফুল হক বলেন, ‘পাঁচশ কোটি টাকা ঋণের জন্য দেশের এক লাখ ৬৮ হাজার কৃষকের নামে মামলা করেছে সরকার। তারা বলে, দেশে না কি আইনের শাসন আছে। ব্যাংকগুলো প্রতি বছর লক্ষ কোটি টাকা চুরি করছে, ডাকাতি করছে ও বিদেশে পাচার করছে। কিন্তু এদের কারো বিরুদ্ধে কোনো মামলা নেই, মামলা শুধু কৃষকের বিরুদ্ধে।

তিনি কৃষকদের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা দ্রুত বন্ধ ও গ্রামের ক্ষেতমজুরদের রেশনের আওতায় আনার দাবি জানান। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা বলেন, ‘কৃষিপ্রধান বাংলাদেশে কৃষকরা যদি না বাঁচে, তাহলে বাংলাদেশ বাঁচবে না। এ কথাটা সরকার বোঝে না। এখন তো আর ভোটের দরকার নেই। ৩০ ডিসেম্বর আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে।

৩০ ডিসেম্বরের ভোট তারা ২৯ ডিসেম্বর রাতেই দিয়ে ফেলেছে। এ সরকার এতটা নির্লজ্জ, একটা ভোটারবিহীন নির্বাচনে মানুষ না কি তাদের সুনামির মতো ভোট দিয়ে নির্বাচিত করেছে। তিনি বলেন, ‘ভারতের লংমার্চ ভারতের রাজনীতির চেহারা পাল্টে দিচ্ছে। আমরাও তাই করবো। বাংলাদেশে দরকার হলে আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লংমার্চ করব।

সমাবেশে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নান্নু, বাংলাদেশ কৃষক ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক কমরেড অধ্যাপক আব্দুল সাত্তার, বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদক কমরেড সাজ্জাদ জহির চন্দন ও বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি অ্যাডভোকেট এস এম এ সবুজ প্রমুখ।

সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে তারা স্মারকলিপি দেয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের উদ্দেশ্যে রওনা হন। সচিবালয়ের সামনে পুলিশের বাধার মুখে তারা রাস্তায় অবস্থান নেন। পরে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে অর্থ মন্ত্রণালয়ে যায়।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)