শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১০ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে অবৈধ ইট ভাটায় অভিযান
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে অবৈধ ইট ভাটায় অভিযান
বুধবার ● ১০ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলীকদমে অবৈধ ইট ভাটায় অভিযান

--- আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় এফবিএম ও ইউনিএম নামক দুইটি ইট ভাটায় চিমনি ধ্বংস করা হয়েছে, ফায়ার সার্ভিস ইউনিটের মাধ্যমে পানি ছিটিয়ে চুলা ও পোড়ানোর জন্য প্রস্তুত রাখা ইট ধ্বংস করা হয়েছে। এছাড়াও প্রতিটি ইট ভাটায় ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজিমুল হায়দার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. কামরুল হাসান।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৬ ধারায় উল্লেখ আছে, কোনো ব্যক্তি ইটভাটায় ইট পোড়ানোর কাজে জ্বালানি হিসেবে কোনো জ্বালানি কাঠ ব্যবহার করতে পারবেন না। এ আইন অমান্য করলে অনধিক তিন বছর কারাদন্ড বা অনধিক তিন লাখ টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হবেন।
২০১৪ সালে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন দেশের সবচেয়ে উচ্চতার সড়ক আলীকদম-থানচি সড়ক। তৎসময়ে এসড়কের দুধারে নানা গাছপালায় প্রকৃতি ছিল সুসজ্জিত থাকলেও এখন আর তা নেই। আলীকদম থেকে থানচি পর্যন্ত ৩৩ কিলোমিটার সড়ক অতিবাহিত করতে রাস্তার দুপাশে চোখে পড়ে শুধু ন্যাড়া পাহাড়। সেসময় থেকে শুরু করে এসব পাহাড় থেকে গাছ কেটে পোড়ানো হচ্ছে এসব ইট ভাটায়। অভিযান পরিচালনার সময় সরেজমিনে গিয়ে দেখা যায় ভাটা এবং ভাটার আশে পাশের এলাকায় হাজার হাজার মন কাঠ মজুদ করা রয়েছে। এসব ভাটাগুলোর মধ্যে উপজেলার ১নং সদর ইউনিয়নে অবস্থিত দুটি ভাটাই ড্রামশিটের চিমনি দিয়ে গড়ে তোলা হয়েছে। ফলে আশে পাশের এলাকায় বায়ু দুষণ মাত্রাতিরিক্ত হারে বেড়ে গেছে। এসব ইটভাটায় লাকড়ি পরিবহনের কারণে গ্রামীণ সড়কগুলো সারা বছরই ক্ষতবিক্ষত থাকে। ভারি যানবাহন চলাচলের ফলে রাস্তা, ব্রিজ ও কালভার্ট ভেঙে জনসাধারণের চলাচলে দুর্ভোগ চরমে ওঠে। রাস্তাঘাট ধুলায় একাকার হয়ে সর্বসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
উল্লেখ্য দীর্ঘদিন যাবৎ বিভিন্ন পত্র পত্রিকায় ও টেলিভিশনে সংবাদ প্রকাশের পর এ উদ্যোগ নিয়েছে বন ও পরিবেশ অধিদপ্তর। আলীকদমের বড় বড় পাহাড় গুলো থেকে নির্বিচার গাছ কেটে লক্ষ লক্ষ টন কাঠ পোড়ানো হচ্ছে এসব ইট ভাটায়। যার ফলে পরিবেশ ভারসাম্য হারাচ্ছে। বৃক্ষশুণ্য হয়ে পড়ছে পাহাড়গুলো। পাহাড়ে বন্য পশু পাখির বালাই নেই বললেই চলে।
এবিষয়ে জানতে চাইলে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিমুল হায়দার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমরা প্রাথমিক ভাবে একটি অভিযান পরিচালনা করেছি। ভবিষ্যতে এধরণের অভিযান চলবে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত
চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)