শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রোয়াংছড়ি নোয়াপতং খায়াংম্রং পাড়ায় অ‌গ্নিকা‌ন্ড
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রোয়াংছড়ি নোয়াপতং খায়াংম্রং পাড়ায় অ‌গ্নিকা‌ন্ড
বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রোয়াংছড়ি নোয়াপতং খায়াংম্রং পাড়ায় অ‌গ্নিকা‌ন্ড

---বান্দরবান প্র‌তি‌নি‌ধি :: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ৪ নং নোয়াপতং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডেরর খায়াংম্রং পাড়ায় অগ্নিকান্ডে তিনটি বাড়ি ভষ্মিভূত হয়েছে। বৃহস্প‌তিবার ১৮ এপ্রিল  রাত ১২ টা ৩০ মি‌নি‌টে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পাওয়ার সাথে সাথে বান্দরবান হতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এ অগ্নিকান্ডের ঘটনায় খায়াংম্রং পাড়ার অং চহ্লা মারমার তিনটি কাঁচা ঘর পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে নোয়াপতং ইউপি চেয়ারম্যান অংথোয়াই চিং মারমা বলেন, বৃহস্পতিবার গভীর রাত ১২ টা ৩০ মি‌নি‌টে আমার ইউনিয়নে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ঘটনায় নোয়াপতং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডেরর খায়াংম্রং পাড়ায় তিনটি বাড়ি পুড়ে গেছে। মনে হয় এ ঘটনায় ৫ লক্ষ টাকার কাছাকাছি ক্ষয় ক্ষতি হতে পারে।
বান্দরবা‌ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. ফরহাদ উদ্দিন দৈনিক অধিকার কে বলেন, রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খায়াংম্রং পাড়ায় আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। খায়াংম্রং পাড়াটি পাহাড়ের ঢালু উঁচুতে হওয়ায় নিচে থেকে আমাদের পানি মারতে অনেক কষ্ট হয়েছে তারপরও আল্লাহর রহমতে আগুন নিয়ন্ত্রণে আসায় এ পাড়ায় আরো বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ থেকে সাড়ে ৪ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হতে পারে।

বান্দরবানে নদী রক্ষা পরিব্রাজক কমিটির সাংবাদিক সম্মেলন

বান্দরবান :: বান্দরবানে নদী রক্ষা পরিব্রাজক কমিটি সাংবাদিক সম্মেলন ক‌রে‌ছে । বৃহস্প‌তিবার (১৮ এপ্রিল) সকালে বান্দরবান প্রেস ক্লাব হল মিলনায়তনে জাতীয় নদী রক্ষা কমিশন ও বাংলাদেশ নদী পরিব্রাজক দলের আয়োজনে এই সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়।
বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সভাপতি মো. মনির হোসেন এর সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, বান্দরবান কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। অনুষ্টানে অতিথিরা বলেন আগামী ১৯ থে‌কে ২০ এপ্রিল অনুষ্টিত হবে ২ দিন ব্যাপি নদী রক্ষা পরিব্রাজক দলের সম্মেলন ।
বান্দরবান হিলভিউ কনবেশন সেন্টারে পার্বত্য নদী রক্ষা কমিটির সম্মেলনে নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড: মুজিবুর রহমান হাওলাদার ও পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উসৈসিং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে জানানো হয় । আগামী কাল সকাল ১১ টায় নদী পরিদর্শনের মাধ্যমে উক্ত অনুষ্টানের উদ্ভোধন করা হবে ব‌লে জানান নদী পরিব্রাজক কমিটির সভাপতি মো: মনির হোসেন । তিনি আরো বলেন, বাংলাদেশ নদী মাতৃক দেশ। নদী বাঁচলে বাচঁবে দেশ । তাই আমাদের দেশের নদীকে রক্ষা করার জন্য প্রতিটা অবস্থান থেকে সকলকে সচেতন মহলের মাধমে একযোগে মিলে মিশে কাজ করে যেতে হবে এবং অবৈধভাবে যারা এই নদী দখল করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যাবস্থা নিতে হবে । আর তাহলে আমরা আবারো ফিরে পাব নদী মাতৃক বাংলাদেশ ।

বান্দরবানে স্বাস্থ্য সপ্তাহ উপলক্ষে অগ্নি নির্বাপন মহড়া

বান্দরবান :: বান্দরবানে জাতীয় স্বাস্থ্য সপ্তাহ উপলক্ষে অগ্নি নির্বাপণ ও ভূমিকম্পের সময় উদ্ধার তৎপরতার কাজের মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এ‌প্রিল) সকাল ১১ টায় বান্দরবান সদর হাসপাতালে স্বাস্থ্য বিভাগের আয়োজনে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। এই অগ্নি নির্বাপণ মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবানের সিভিল সার্জন ডাক্তার অংসুই প্রু মারমা।
অগ্নি নির্বাপণ মহড়ায় সিভিল সার্জন ডাক্তার অংসুই প্রু মারমা বলেন, শুকনো মৌসুম বিদায় পাহাড়ি জেলা বান্দরবানে আগুনের উপদ্রব বেড়ে যেতে পারে। তাই প্রতিটি পাড়া-মহল্লায় জনগণকে সতর্ক থাকতে হবে। যে কোন সময় অগ্নিকাণ্ড বা দুর্যোগে বান্দরবানের স্বাস্থ্য বিভাগসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অগ্নি নির্বাপন জন্য কাজ করে থা‌কে। জনগণ সতর্ক হলে ফায়ার সার্ভিস এর পাশাপাশি চাইলে জনগণ ও আগুন নির্বাপনের জন্য এগিয়ে আসতে পারেন।

বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফরহাদ উদ্দিন বলেন, জনগণ‌কে স‌চেতন করার ল‌ক্ষে দুর্যোগ মোকাবেলা ও অগ্নি নির্বাপন মহড়ার অংশ হিসেবে আমরা বান্দরবান সরকা‌রি মহিলা কলেজ, কালেক্টরেট স্কুল এন্ড ক‌লেজ ডন ব‌স্কো উচ্চ বিদ্যালয়, পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বীর বাহাদুর স্কুল এন্ড কলেজসহ বান্দরবান সদর হাসপাতালে এ অগ্নি নির্বাপণ ও ভূমিকম্পের সময় উদ্ধার তৎপরতার কাজের মহড়া ক‌রে দেখানো হলো। আগামীতেও আমা‌দের এ মহড়া চলমান থাকবে।

বান্দরবান সদর হাসপাতালের আরএমও ডাক্তার মাজেদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার বান্দরবান সদর এসএম মোবাশ্বের হোসেন, বান্দরবান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী আকবর, স্টেশন অফিসার মোহাম্মদ ফরহাদ উদ্দিন, সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা সাসুই চিং মারমা প্রমূখ।





আর্কাইভ