শুক্রবার ● ১৯ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » ঢাকা » দেশে ১৫ দিনে ৩৯ ধর্ষণ
দেশে ১৫ দিনে ৩৯ ধর্ষণ
মাত্র ১৫ দিনে দেশে ৩৯ জন বালিকা ধর্ষিত হয়েছে। ধর্ষণ সহ যৌন নির্যাতনের শিকার হয়েছে ৪৭ জন। এসব ঘটনা ঘটেছে ২ এপ্রিল থেকে ১৬ এপ্রিলের মধ্যে। মানবাধিকার বিষয়ক সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এ কথা বলেছে। দেশের ৬টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত রিপোর্ট বিশ্লেষণ করে রিপোর্ট প্রণয়ন করে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে।
এমজেএফ বিবৃতিতে বলেছে, ‘ন্যায়বিচারে ঘাতটি’ থাকায় পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। বাড়ছে ধর্ষণের সংখ্যা। বাড়ছে নারী ও শিশুদের বিরুদ্ধে যৌন নির্যাতন।এর ফলে যে ক্ষত সৃষ্টি হচ্ছে তা শারীরিক, মানসিক ও সামাজিক জীবনে তাদের ওপর স্বল্প ও দীর্ঘ মেয়াদে ক্ষতিকর প্রভাব সৃষ্টি করছে।এমজেএফের নির্বাহী পরিচালক শাহিন আনাম বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারকে অবশ্যই অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে।





বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার