শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২২ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » গফরগাঁওয়ে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ-৫ : আহত-১১
প্রথম পাতা » প্রধান সংবাদ » গফরগাঁওয়ে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ-৫ : আহত-১১
সোমবার ● ২২ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গফরগাঁওয়ে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ-৫ : আহত-১১

---ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পৌর শহরে ব্রহ্মপুত্র নদের বালুমহালের ইজারা আদায়কে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় পৌর যুবলীগের যুগ্মআহ্বায়ক তাজমুন আহম্মেদসহ পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধসহ কমপক্ষে এগারোজন আহত হয়েছেন।

গতকাল রবিবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে গফরগাঁও উপজেলার পৌর শহর এলাকার জামতলা মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পৌর শহরের চাদনী মোড়ে ব্রহ্মপুত্র নদের বালুমহালের ইজারা আদায়কে কেন্দ্র করে উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আবু কাওসার ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মেহেদি হাসান সানিল গ্রুপের সাথে পৌরসভা যুবলীগের যুগ্মআহ্বায়ক তাজমুন আহম্মেদ গ্রুপের তর্ক-বিতর্ক এবং হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে রাত ৮ টার দিকে পৌর শহরের জামতলা মোড়ে পৌরসভা যুবলীগের অস্থায়ী কার্যালয়ের সামনে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে তাজমুন গ্রুপের তাজমুন (৩২), হৃদয় (২৫), বিপুল (২৭), মোস্তাকিম (২০) ও তারাকে (২৫) রামদা দিয়ে কুপিয়ে ও গুলি করে গুরুতর জখম করে প্রতিপক্ষ।

এছাড়াও অনীক (২০), সোহেল (২৩) রামদার কোপে আহত হন। এসময় এলোপাথারী পিটুনীতে আহত হয় আরো ৫/৬ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে তাদের স্থানীয় একটি হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যায়।

গফরগাঁও আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মাহমুদুল হাছান শিমুল জানান, এই হাসপাতালে ভর্তিকৃত তাজমুন, হৃদয়, বিপুল, মোস্তাকিম গুলিবিদ্ধ হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষের সময় পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল হাছানের মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং ৭/৮টি মোটরসাইকেলসহ পৌরসভা যুবলীগের অস্থায়ী কার্যালয়ও ভাংচুর করা হয়। ঘটনার ৩০ মিনিট পর থানা পুলিশ এসে ভাংচুর করা মোটরসাইকেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. এএফএম মফিদুল ইসলাম জানান, গুলিবিদ্ধ পাঁচজনের মধ্যে তাজমুন, বিপুল ও হৃদয়কে সংকটাপন্ন অবস্থায় রাতেই ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু) পাঠানো হয়েছে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আহাদ জানান,ঘটনার সময় ফাঁকা গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে কয়েক রাউন্ড। ভাংচুরকৃত মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে আরো জানান তিনি।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)