শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৪ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ‘কৃষকের ছেলের পরিচয়ে আমি গর্বিত : মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার
প্রথম পাতা » প্রধান সংবাদ » ‘কৃষকের ছেলের পরিচয়ে আমি গর্বিত : মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার
বুধবার ● ২৪ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘কৃষকের ছেলের পরিচয়ে আমি গর্বিত : মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার

---ময়মনসিংহ প্রতিনিধি :: বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, প্রেসিডেন্টের সন্তানের চেয়ে কৃষকের ছেলের পরিচয় দিতে আমি গর্ববোধ করি। আমার বাবা-মা কৃষক। আমি কৃষক পরিবারের সন্তান।

আজ বুধবার ২৪ এপ্রিল সকালে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার কিয়দংয়শ ও ময়মনসিংহে জেলার গৗরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজার এলাকায় ভাই ভাই ইঞ্জিনিয়ার ওয়ার্কশপে তৈরি বিএইউ-এসটিআর ড্রায়ার (ধান শুকানো) যন্ত্র কারখানায় প্রস্তুতকৃত মেশিন ও তার কার্যক্রম পরিদর্শনকালে বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত এ কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সকাল ১০টায় গৌরীপুর শ্যামগঞ্জ এলাকায় কঠোর নিরাপত্তাবেষ্টনীতে পৌঁছান। এর পর তাকে স্বাগত জানান ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক আবদুর রাজ্জাক।

এসময় নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ শাহজাহান মিয়া, পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার নমিতা দে ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করেন।

রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার স্থানীয় ভাই ভাই ইঞ্জিনিয়ার ওয়ার্কশপে তৈরি বিএইউ-এসটিআর ড্রায়ার (ধান শুকানো) যন্ত্র কারখানায় প্রস্তুতকৃত মেশিন ও তার কার্যক্রম পরিদর্শন করেন।

মার্কিন রাষ্ট্রদূত এ যন্ত্র আবিষ্কারের জন্য ভূয়সী প্রশংসা করেন। তিনি এ সময় ধান শুকানো যন্ত্রের ব্যবহার, ধান মাড়াই যন্ত্রের ব্যবহার নিজ চোখে দেখেন।

রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ড্রায়ার (ধান শুকানো) যন্ত্র কারখানায় প্রস্তুতকৃত মেশিন ও তার কার্যক্রম পরিদর্শন কালে এসময় আলোচনায় অংশ নেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিশক্তি ও যন্ত্র বিভাগের প্রফেসর ড. মোঃ মঞ্জুরুল আলম, প্রফেসর ড. চয়ন কুমার সাহা, সুরজিৎ সরকার, নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ শাহজাহান মিয়া, পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার নমিতা দে, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ তাওহিদুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, গোয়ালাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আল মামুন শহীদ ফকির, বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমান, আবদুল কুদ্দুস তালুকদার, মিলমালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, সাংবাদিক তিলক রায়, মোঃ রইছ উদ্দিন, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোবিন্দ বণিক প্রমুখ।

উল্লেখ্য,স্বল্প খরচে ক্ষুদ্র কৃষকের ধান শুকানো যন্ত্রণার অবসান করল এ ড্রায়ার মেশিন। যার পুরো নাম বিএইউ-এসটিআর ড্রায়ার (ধান শুকানো যন্ত্র)। এ যন্ত্র আবিষ্কার করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিশক্তি ও যন্ত্র বিভাগের প্রফেসর ড. মো. মঞ্জুরুল আলম। তার দেখানো মতেই এ যন্ত্র প্রস্তুত করছেন পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ ভাই ভাই ইঞ্জিনিয়ারিংয়ের মালিক আবদুর রাজ্জাক।

গৌরীপুরে প্রেমিক পুলিশ সদস্যদের বাড়িতে বিষের শিশি নিয়ে প্রেমিকার অবস্থান 

ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলার পানাটি গ্রামের বাসিন্দা পুলিশ সদস্যে প্রেমিক জাহাঙ্গীর আলমের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন প্রেমিকা খাদিজা আক্তার আঁখি (২১) নামের এক তরুণী। প্রেমিক খাদিজা একই উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ধূরুয়া গ্রামের কৃষক কাশেম মিয়ার মেয়ে এবং প্রেমিক পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম (২৬) একই উপজেলার পানাটি গ্রামের শামছুল হকের ছেলে।

বুধবার(২৪ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলার পানাটি গ্রামে পুলিশ সদস্যে জাহাঙ্গীর আলমের বাড়িতে অবস্থান করে অনশন করা ওই তরুণী জানায়, গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল থেকে স্ত্রীর মর্যাদা আদায়ের জন্য ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলার পানাটি গ্রামে পুলিশ সদস্যে জাহাঙ্গীর আলমের বাড়িতে অবস্থান করছি।

‘স্ত্রীর মর্যাদা দিয়ে জাহাঙ্গীর আলম আমাকে (আঁখি) ঘরে তুলে না নিলে, লাশ হয়ে ফিরে যাব বাবার বাড়িতে। এজন্য বিষের শিশি সাথে নিয়ে এসেছি।’ পুলিশ সদস্য প্রেমিকের প্রতারনার শিকার হয়ে খাদিজা আক্তার আঁখি স্থানীয় সাংবাদিকদের কাছে এভাবে তার মনের কথাগুলো ব্যক্ত করেন।

প্রেমিকা খাদিজা আরো জানান, ৬ বছর আগে জাহাঙ্গীরের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে তাদের পরিবারের সদস্যদের না জানিয়ে গত বছর সেপ্টেম্বর মাসে আদালতে এফিডেভিট ও রেজিস্ট্রি কাবিন মূলে তারা বিয়ে করেন। বিয়ের পর তারা ময়মনসিংহ শহরে একটি ভাড়া বাসায় প্রায় ৩ মাস একসঙ্গে থাকেন। এরপর জাহাঙ্গীর তার পরিবারের সদস্যদের ম্যানেজ করে ঘরে তুলে নেয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়।

কিছুদিন পর খাদিজাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন জাহাঙ্গীর। এ বিয়ের ঘটনা জানার পর জাহাঙ্গীরের কাছে স্ত্রীর মর্যাদা দাবি করে ঘরে তুলে নেয়ার আকুতি জানায় খাদিজা। এসময় জাহাঙ্গীর তাদের স্বামী-স্ত্রীর সম্পর্কের কথা অস্বীকার করে উল্টো তাকে নানা হুমকী-দমকী প্রদান করেন।

এসময় খাদিজা আরো জানান,‘স্বামীর অধিকার আদায়ের জন্য ময়মনসিংহ পুলিশ সুপার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার স্বামী জাহাঙ্গীর আলমের পুলিশ কনস্টেবল নং-৫৪৩৯। তিনি রাজধানীর উত্তরা থানায় কর্মরত আছেন বলে খাদিজা এসময় আরো জানান ।

এ ঘটনার ব্যাপারে জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করা সম্ভব না হলেও জাহাঙ্গীরের বড় ভাই সাদ্দাম হোসেন জানান, ‘খাদিজার সাথে তার ভাইয়ের বিয়ের ঘটনা তাদের পরিবারের লোকজন আগে জানত না। মঙ্গলবার বিকেলে ওই তরুণী তাদের বাড়িতে অবস্থান করার পর ঘটনাটি তারা জানতে পারেন বলে জানান তিনি।’

কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের পরিচালক কর্তৃক সিনিয়র স্টাফ নার্সকে যৌন হয়রানীর প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি ::কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের পরিচালক কর্তৃক সিনিয়র স্টাফ নার্সকে যৌন হয়রানীর প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বাংলাদেশ নার্সেস এসাসিয়েশন (বিএনএ) ময়সনসিংহ শাখার উদ্যোগে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বিএনএ’র ময়মনসিংহ শাখার সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক নাজমা খাতুন, সহ-সভাপতি মমতাজ বেগম, ময়মনসিংহ নার্সিং কলেজের অধ্যক্ষ ক্যাথরিন ¯িœগ্ধা বালা, অর্থ সম্পাদক রাশিদা খানম, সফিকুল ইসলাম, জয়নাল আবেদিন, কাওসার আহমেদ শান্ত প্রমুখ।

বক্তরা কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতালের পরিচালক মনিরুল হাসানকে অবিলম্বে অপসারণ করে তার বিরুদ্ধে নার্সকে যৌন হয়রানির ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)