শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৭ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামায় খেলার মাঠে স্কুল ভবন নির্মাণ : বাধা দি‌লেন এলাকাবাসি
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামায় খেলার মাঠে স্কুল ভবন নির্মাণ : বাধা দি‌লেন এলাকাবাসি
শনিবার ● ২৭ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লামায় খেলার মাঠে স্কুল ভবন নির্মাণ : বাধা দি‌লেন এলাকাবাসি

---বান্দরবান প্র‌তি‌নি‌ধি :: বান্দরবানের লামায় নির্ধারিত জায়গা রেখে খেলার মাঠে স্কুল ভবন নির্মাণে ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসি।
আজ শনিবার ২৭ এপ্রিল সকালে স্থানীয় দুই শতাধিক পাহাড়ি বাঙ্গালী লোকজন গজালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ভবন নির্মাণকাজে বাধা দেয় এবং ভবনের বেইজের জন্য করা ২০ থে‌কে ২৫টি গর্ত তারা মাটি দিয়ে ভরাট করে দেয়। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট) লামা উপজেলার গজালিয়া উচ্চ বিদ্যালয়ে ২ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে একটি একাডেমিক ভবন নির্মাণে সিদ্ধান্ত নেয়। সিভিও ইন্টারন্যাশনাল নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান উন্নয়ন কাজটি বাস্তবায়ন করছে। ইতিপূর্বে ভবনটি নির্মাণের জন্য স্কুলের সীমানার মধ্যে মূল ভবনের পশ্চিমপাশে পূর্বমুখি করে স্থান নির্বাচন করা হয় এবং সে জায়গায় সয়েলটেস্ট সম্পন্ন করা হয়েছে। কিন্তু নির্ধারিত স্থানে ভবনটি নির্মাণ না করে গত তিনদিন আগে বিদ্যালয় তথা গজালিয়া ইউনিয়নের একমাত্র খেলার মাঠে ভবনটি নির্মাণ কাজ শুরু করে। এতে স্থানীয় জনসাধারণ ও ক্রীড়ামোদী ছেলে-মেয়েরা ক্ষোভ প্রকাশ করেন।

স্থা‌নিয়রা জানান, এই মাঠটি ইউনিয়নের একমাত্র খেলার মাঠ। এখানে সকল প্রকার খেলাধূলা, ধর্মীয়-সামাজিক-রাজনৈতিক অনুষ্ঠান সমূহ করা হয়। বিদ্যালয়ের ৬ শতাধিক শিক্ষার্থী ছাড়াও এলাকার সব ছেলে-মেয়েরা এই মাঠে ক্রীড়া-সাংস্কৃতিক কার্যক্রম করে থাকে। আমরা আমাদের এই মাঠটিতে কোন প্রকার স্থাপনা হতে দেবনা। স্কুলের পশ্চিমপাশে জায়গা থাকা সত্ত্বেও কমিটির লোকজন ঠিকাদারদের সাথে আতাত করে খেলার মাঠে ভবনটি নির্মাণ করছে।

গজালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্ব নাথ দে বলেন, স্কুলের মূল ভবনের পশ্চিমপাশের জায়গায় নতুন ভবনটি নির্মাণের জন্য সয়েলটেস্ট করা হয়েছিল। কমিটির সবার সিদ্ধান্ত মতে কাজের সুবিধার্থে ভবনটি মাঠে করতে বলা হয়েছে। শনিবার সকালে এলাকার দুই শতাধিক লোকজন এসে কাজে বাধা দেয় এবং গর্ত গুলো ভরাট করে ফেলে। বিষয়টি আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। স্কুলের মোট ১.৫০ একর জায়গা আছে। একাডেমিক ভবনের ৭০ শতক ও মাঠে ৮০ শতকসহ মাঠটিও স্কুলের সম্পত্তি।

স্কুলের পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা দৈ‌নিক অ‌ধিকারকে বলেন, স্কুলের আরো দুইটি নতুন ভবন হওয়ার কথা রয়েছে। ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের ডিজাইন মতে পশ্চিম পাশের জায়গায় ভবনটি সংকুলান না হওয়ায় আমার পরিচালনা কমিটি বসে সিদ্ধান্ত নিয়ে মাঠের একপাশে নির্মাণ করতে বলেছি। স্কুলের জন্য মাঠ বেশী প্রয়োজন নাকি ভবন ?

ঠিকাদারী প্রতিষ্ঠান সিভিও ইন্টারন্যাশনালের পক্ষে মো. রিপন বলেন, স্কুলের কমিটি যেখানে স্থান নির্বাচন করে দিয়েছে আমরা সেখানে কাজ করছি। ১৫ জন লোক নিয়ে গত তিনদিনে করা গর্ত গুলো তারা ভরাট করে ফেলেছে।

এই বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট) বান্দরবানের সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম বলেন, সয়েলটেস্টের অনেক পরে ডিজাইন করা হয়েছে। তাছাড়া সারা বাংলাদেশে একই ডিজাইনে ভবন নির্মাণ হচ্ছে। পূর্বের জায়গাটি উঁচু-নিচু হওয়ায় সবার সাথে আলোচনা করে খেলার মাঠে ভবনটি নির্মাণ কাজ শুরু করা হয়েছে।

গজালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) বিল্লাল হোসেন সিকদার বলেন, সকালে অনেক লোকজন এসে কাজে বাধা দেয়। নির্মাণকাজের শ্রমিকরা সরে যাওয়ায় কোন ঘটনা ঘটেনি। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সচেষ্ট আছি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)