শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ মে ২০১৯
প্রথম পাতা » কৃষি » ভুট্টা গাইবান্ধার চরাঞ্চলের চাষীর সোনালী স্বপ্ন
প্রথম পাতা » কৃষি » ভুট্টা গাইবান্ধার চরাঞ্চলের চাষীর সোনালী স্বপ্ন
রবিবার ● ১২ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভুট্টা গাইবান্ধার চরাঞ্চলের চাষীর সোনালী স্বপ্ন

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার চরাঞ্চলের চাষীরা ভুট্টা মাড়াইয়ে এখন ব্যস্ত সময পার করছেন। কৃষক-কৃষাণীরা হারভেষ্ট মেশিনে ভুট্টার মোচা ভেঙ্গে দানা বেরকরার কাজ করছেন। স্বপ্নের সোনালি ফসলে আশানারূপ ফলন অর্জিত হওয়ায় চাষীদের মুখে এখন হাসির ঝিলিক। সম্প্রতি বৈরী আবহাওযা থেকে রেহাই পেতে মাড়াই করা ভুট্টা ঘরে তুলতে বিরামহীন চেষ্টা অব্যহত রেখেছেন তারা।
গাইবান্ধার কৃষি বিভাগ জানিয়েছেন, সদর উপজেলাসহ সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলাসমূহ নদী বেষ্টিত এলাকা। এসব এলাকায় রয়েছে কামারজানি, কাপাসিয়া ও মোল্লার চরসহ বিভিন্ন চরাঞ্চল। ওইসব চরে মরিচ এর পাশাপাশি প্রচুর পরিমান ভুট্টার আবাদ করা হয। চরাঞ্চলের মানুষ ভুট্টা আবাদের উপর নির্ভরশীল। বছরের রবি ও খরিপ মৌসুমে এ এলাকার মানুষ দীর্ঘদিন ধরে ভুট্টা আবাদে ঝুকে পড়েছে। ভুট্টা চাষে এখানকার চাষীরা অনেকটাই স্বাবলম্বি হয়েছে।
কামারজানি চরের মজিবর রহমান জানান, ভুট্টা আবাদ বেশ লাভজনক। এ ফসল স্থানীয় বাজারে বিক্রি করে পরিবারের মৌলিক চাহিদা মেটানো হয়। ভুট্টা সংগ্রহ ও মাড়াই প্রসঙ্গে হাসেন আলী নামের এক কৃষক বলেন, ভুট্টার গাছ ও মোচা সবুজ থেকে হলুদ রংয়ের হলে পরিপক্ক হয়। তখন গাছ কেটে ফেলে মোচা সংগ্রহ করি। এরপর মোচাগুলো বাড়িতে এনে ৩/৪দিন রোদে শুকানো হয়ে থাকে। উপযুক্ত সময়ে হারভেষ্ট মেশিনের মাধ্যমে মোচা থেকে দানা বের করা হয়। এতে অতিরিক্ত শ্রমিক লাগে বলে জানান তিনি। ভুট্টা চাষের আয়-ব্যায় বিষয়ে মো. মালেক মিয়া বলেন, বিঘা প্রতি ফলন হয় ২০-২৫ মণ। বর্তমান বাজার দর ৬০০ টাকা মণ বিক্রি হয়। চাষাবাদে সর্বসাকুল্যে খরচ হয় ৫-৬ হাজার টাকা। কৃষি শ্রমিক সাহিদা বেগম, নাজির উদ্দিন ও মেহেন্নেকা বেগম জানান, আমাদের এলাকার গৃহস্থরা ভুট্টা আবাদ করার ফলে সেখানে আমরা দিনমজুরী কাজ করি। এ থেকে প্রতিদিন ৩০০-৪০০ টাকা পারিশ্রমিক পাই। এমন কি জ¦ালানি কাজে ভুট্টার গাছ সংগ্রহ করা হয়।
কামারজানি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মাহাবুর রহমান জানান, এ অঞ্চলের ভুট্টা চাষিদের জন্য বিশাল এক তথ্য ভান্ডার রয়েছে। এ তথ্যমতে তারা সরকারিভাবে বিভিন্ন কৃষি সহায়তা পান।
গাইবান্ধা কৃষি বিভাগের উপ পরিচালক আবুল কালাম বলেন, চরাঞ্চলে ধানের আবাদ না হওয়ায় এখানকার কৃষকদের ভুট্টা আবাদে উৎসাহিত করা হয়। স্বল্প খরচে অধিক লাভ পেয়ে ভুট্টা চাষে ঝুকে পড়েছে কৃষকরা।





আর্কাইভ