শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
রাঙামাটি, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৫ মে ২০১৯
প্রথম পাতা » ঢাকা » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে লেখক ইমতিয়াজ মাহমুদ আটক
প্রথম পাতা » ঢাকা » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে লেখক ইমতিয়াজ মাহমুদ আটক
বুধবার ● ১৫ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে লেখক ইমতিয়াজ মাহমুদ আটক

---অনলাইন ডেস্ক :: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় লেখক ও আইনজীবী ইমতিয়াজ মাহমুদকে আটক করেছে পুলিশ।

তার ভাই পারভেজ মাহমুদ বিবিসি বাংলাকে জানিয়েছেন, আজ বুধবার বেলা এগারটার দিকে নিজের পেশাগত কাজে আদালতে যাচ্ছিলেন পারভেজ মাহমুদ।

“যাওয়ার পথে বনানী থানা থেকে ফোন দিয়ে তাকে থানায় যেতে বলা হয়। এরপর তাকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।”

মিস্টার মাহমুদের একজন আইনজীবী জানান, আজ বিকেলে এ মামলার শুনানি হতে পারে।

পারভেজ মাহমুদ বলেন, তার ভাইকে কেনো আটক করা হয়েছে সেটি এখনো তারা জানেন না।

“তবে ধারণা করছি দু’বছর আগে খাগড়াছড়িতে যে মামলা হয়েছিলো তথ্য প্রযুক্তি আইনে, সে মামলাতেই তাকে আবার আটক করা হয়েছে।”

তিনি জানান, ২০১৭ সালের ওই মামলায় ইমতিয়াজ মাহমুদ জামিনে ছিলেন।

যদিও বনানি থানা পুলিশ বলছে, ইমতিয়াজ মাহমুদের নামে একটি গ্রেফতারি পরোয়ানা ছিলো এবং সে কারণেই তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

বিতর্কিত ‘৫৭ ধারা’ নতুন আইনে কীভাবে আসছে?

ডিজিটাল নিরাপত্তা আইন আইসিটি অ্যাক্ট থেকে ভিন্ন?

পত্রিকা-টিভির মালিকরাও এখন ৫৭ ধারা বাতিল চাইছেন

ডিজিটাল নিরাপত্তা আইন: উদ্বেগ কোথায়?

বাংলাদেশে ফেসবুক ব্যবহারে ভয় কেন?
খাগড়াছড়িতে মামলা হয়েছিলো কেন?

কবি ও লেখক ইমতিয়াজ মাহমুদ লেখালেখির পাশাপাশি পাহাড়ি ও সংখ্যালঘুদের অধিকার নিয়ে লেখালেখি করেন।

দু’বছর আগে নিজের ফেসবুক পাতায় পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে খাগড়াছড়িতে মামলা করেন মিস্টার মাহমুদের বিরুদ্ধে।

ওই মামলায় বলা হয়েছিলো, “ইমতিয়াজ মাহমুদের মিথ্যা লেখাসমূহ পড়ে ও দেখে যারা লাইক ও কমেন্ট করে উক্ত লেখাকে সমর্থন করেছেন তারা দেশের প্রচলিত আইনে অপরাধজনক কাজ করেছে।”

মিস্টার মাহমুদের ভাই পারভেজ মাহমুদ জানিয়েছেন, আগের মামলাতে জামিনেই ছিলেন ইমতিয়াজ মাহমুদ এবং তার সে জামিন বাতিল করা হয়েছে এমন খবরও তারা শুনেন নি।
আবারো সমালোচনা তথ্য প্রযুক্তি আইন নিয়ে

বরিশালে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে কবি হেনরি স্বপনকে আটক করা নিয়ে গত কয়েকদিন ধরে তীব্র সমালোচনা হচ্ছে বহুল আলোচিত তথ্য প্রযু্ক্তি আইন নিয়ে।

এর মধ্যেই আজ আটক করা হলো লেখক ইমতিয়াজ মাহমুদকে।

তার আটকের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারো তীব্র সমালোচনা হচ্ছে তথ্য প্রযুক্তি আইনটিকে নিয়ে।

শুরু থেকেই সম্পাদক, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা এ আইনকে কালো আইন আখ্যায়িত করে এটি বাতিলের দাবি জানিয়ে আসছেন। সূত্র : বিবিসি বাংলা





ঢাকা এর আরও খবর

রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)