শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১ জুন ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » পুত্রবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে শাশুড়ি আটক
প্রথম পাতা » প্রধান সংবাদ » পুত্রবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে শাশুড়ি আটক
শনিবার ● ১ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পুত্রবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে শাশুড়ি আটক

---ময়মনসিংহ প্রতিনিধি ::ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাতিকুড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে মৌঃ খলিলুর রহমানের স্ত্রী গৃহবধূ খাদিজা খাতুন (২১)কে নির্যাতন ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী, শাশুড়ি, দেবর ও ননদের বিরুদ্ধে। পুলিশ মরদেহ উদ্ধার করে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাশুড়ি আনোয়ারা খাতুনকে আটক করেছে।

আজ শনিবার ১ জুন দুপুরে গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেক)মর্গে পেরণ করা হয়। তার আগে শুক্রবার (৩১ মে) রাতে গৃহবধূ খাদিজা খাতুনকে নির্যাতন ও শ্বাসরোধে হত্যার পর হাসপাতালে মরদেহ রেখে পালিয়ে যায় স্বামী ও তার পরিবারের লোকজন বলে অভিযোগ করেন খাদিজার বাবা আব্দুল খালেক।

গৃহবধূর পরিবারে অভিযোগে জানা যায়, ফুলপুর উপজেলার বাতিকুড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে মৌঃ খলিলুর রহমানের সাথে ৮/৯ মাস আগে একই উপজেলার আমুয়াকান্দা গ্রামের আঃ খালেকের মেয়ে খাদিজা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মাঝে পারিবারিক কলহ দেখা দেয়। স্বামী ও তার বাড়ির লোকজন খাদিজার উপর প্রায়ই নির্যাতন করতো। কিছুদিন আগেও খাদিজাকে মারপিট করে বাবার বাড়ি পাঠিয়ে দেয় তারা। পরে ১০/১২ দিন আগে সালিশ দরবারের মাধ্যমে আবার গৃহবধূ খাদিজাকে স্বামী বাড়িতে ফিরিয়ে আনা যায়।

এদিকে শুক্রবার (৩১ মে) বিকেলে স্বামী খলিলুর রহমান ও তার পরিবারের লোকজন গৃহবধূ খাদিজার সাথে ঝগড়া করে। এভাবে ঝগড়ার পর রাতে স্বামী ও তার পরিবারের লোকজন খাদিজাকে মারধর করে মারাত্মক নির্যাতন করে। পরে রাতেই স্বামীসহ পরিবারের লোকজন গুরুতর আহত খাদিজাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর তাৎক্ষণিক হাসপাতালে খাদিজার লাশ ফেলে রেখে স্বামী ও তার পরিবারে লোকজন পালিয়ে যায়। পরে এ ঘটনার সংবাদ পেয়ে ফুলপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের থানায় নিয়ে আসে। পরে শনিবার ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেক)মর্গে পেরণ করে।

গৃহবধূ খাদিজার বোন সাহিদা খাতুন বিলাপ করে বলেন, ‘আমার বোনকে তার স্বামী ও বাড়ির লোকজন হত্যা করেছে। আমরা এই হত্যাকান্ডের সুষ্ঠু বিচার চাই।’

খাদিজার বাবা আব্দুল খালেক বলেন, ‘পারিবারিক ভাবেই তাদের বিয়ে হয়েছে। বিয়ের পর থেকেই আমার মেয়ের উপর অত্যাচার চলে আসছে। শুক্রবার রাতে তার স্বামী, শাশুড়ি, দেবর ও ননদ মিলে আমার মেয়েকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করেছে। হত্যার পর লাশ হাসপাতালে রেখে তারা পালিয়ে গেছে। খবর পেয়ে আমি আমার মেয়েকে হাসপাতালে দেখতে এসে মৃত অবস্থায় পাই। আমি আমার মেয়ে হত্যার সুষ্ঠু বিচার চাই।’

ফুলপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ সুমন মিয়া এ ঘটনার পর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর শাশুড়ি আনোয়ারা খাতুনকে আটক করা হয়েছে।সেইসাথে আইনি প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে আরো জানান পুলিশের ওই কর্মকর্তা।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)