বুধবার ● ৫ জুন ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহীতে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর
রাজশাহীতে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর
রাজশাহী প্রতিনিধি :: রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্য্যরে মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আজ বুধবার সকাল ৮টায় রাজশাহী মহানগরীর কেন্দ্রীয় শাহমখদুম ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ ঈদের জামাতে রাজশাহীর রাজনৈতিব ব্যক্তিত্ব, সরকারের আমলা ও অন্যান্য মানুষ নামায আদায় করেন। নামায শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।এ ছাড়াও রাজশাহী মহানগরীর বিভিন্ন ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত। রাজশাহী শান্তিপূর্ণভাবে
ঈদুল ফিতর পালিত হচ্ছে। রাজশাহী মহানগর ছাড়াও জেলার ৯টি উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের নামায অনুষ্ঠিত হয়। তবে এ সকল উপজেলায় সকাল ৯টার পরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামায শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। এদিকে, বুধবার ভোর তিনটা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাত হয়। বৃষ্টির কারণের জেলার বিভিন্ন উপজেলার নির্ধারিত ঈদগাহে ঈদের নামায অনুষ্ঠিত হয়নি। বিকল্পভাবে ভাগ ভাগ করে মসজিদে ঈদুল ফিতরের নামায অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময়ে মেয়র লিটন
রাজশাহী :: রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে পবিত্র ঈদ-উল-ফিতর-২০১৯ উদযাপিত হয়েছে। বৈরি আবহাওয়ার কারণে সকাল ৮টায় হযরত শাহ মখদুম (র:) দরগাহ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। প্রধান ঈদ জামাতে নামাজ আদায় করেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়া রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় রাজশাহী বিভাগীয় প্রশাসক নূর-উর রহমান, জেলা প্রশাসক এস. এম আব্দুল কাদেরসহ সরকারি উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের ব্যক্তিবর্গ ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে সুখ-শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসুল্লিদের সাথে কুশল ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, সবাইকে ঈদ মোবারক। বৈরি আবহাওয়ার কারণে শাহমখদুম (র:) দরগাহ মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হলো। আপনারা দেখছেন, হযরত শাহমখদুম (র:) দরগাহ ও মসজিদের উন্নয়ন কাজ চলছে। এটি কমপ্লেক্স আকারে হচ্ছে। কমপ্লেক্সের বাকি কাজ এ বছরের শেষের দিকে শুরু হবে।
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, এই পদমর্যাদা রাজশাহীর উন্নয়নে সহায়ক হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অব্যাহতভাবে এগিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রার সাথে রাজশাহীও আরো এগিয়ে যাবে।
এদিকে ঈদের নামাজ শেষে কাদিরগঞ্জস্থ পারিবারিক কবরস্থানে পিতা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান ও মা জাহানারা জামানের কবর জিয়ার করেন সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।





কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ