শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৩ জুন ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » কিশোর-কিশোরীরা মোবাইল ইন্টারনেট গেমে ভয়ঙ্কর আসক্ত
প্রথম পাতা » খুলনা বিভাগ » কিশোর-কিশোরীরা মোবাইল ইন্টারনেট গেমে ভয়ঙ্কর আসক্ত
বৃহস্পতিবার ● ১৩ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কিশোর-কিশোরীরা মোবাইল ইন্টারনেট গেমে ভয়ঙ্কর আসক্ত

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে কিশোর-কিশোরীদের মোবাইলের ইন্টারনেট গেমে আসক্ত হওয়ার ভয়ঙ্কর প্রবনতা লক্ষ করা যাচ্ছে। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী সহ কর্মজীবি শিশু কিশোররাও এই মোবাইল ইন্টারনেটর নেটের গ্রুপ গেমে আসক্ত হতে দেখা যাচ্ছে। এ উপজেলার প্রতিটা গ্রাম-গঞ্জেও এই মোবাইল ইন্টারনেট গ্রুপ গেম মহামারি আকার ধারন করেছে। প্রতিটি জিনিসের একদিকে যেমন সুবিধা আছে, আবার অনেক অসুবিধাও আছে, তেমনি ইন্টারনেট ও মোবাইল বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে এসেছে। অন্যদিকে এর অবাধ ব্যবহারে কিশোররা আজ বেপরোয়া হয়ে উঠেছে। গেমসের নেশায় রাতে তাদের ঘুম বন্ধ হওয়ার উপক্রম। অধ্যয়নরত শিক্ষার্থীরা অনেকে আজ পড়ার টেবিল ছেড়ে কখনো মোবাইল গেমস, কখনো ইন্টারনেটের খারাপ সাইটে বিভিন্ন ছবি দেখছে। তারা নৈতিক মূল্যবোধ হারিয়ে ফেলছে। লেখাপড়ায় অমনোযোগী হয়ে পড়ছে। এতে একদিকে তাদের ভবিষ্যৎ বাধাগ্রস্থ হচ্ছে, অন্যদিকে অপরাধ প্রবণতা বাড়ছে। তাই এই কিশোর-কিশোরীদের দিকে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি রাখা দরকার। এসব কিশোর-কিশোরীদের মা-বাবাসহ সমাজের সবারই খেয়াল রাখতে হবে, যেন তারা মোবাইলের অতিরিক্ত ব্যবহার না করে। জাতির ভবিষ্যৎ এই কিশোর ছেলে-মেয়েরা যাতে অল্প বয়সেই ইন্টারনেটের অবাধ ব্যবহার না করতে পারে ও মোবাইল আসক্ত না হতে পারে, সেদিকে সবার দৃষ্টি দেওয়া আশু প্রয়োজন। কিশোর-কিশোরী ইন্টারনেট গেমে আসক্ত হয়ে পড়েছে তারা সাধারণ ভাবে নিজেদের সব সময় লুকিয়ে রাখে। স্বাভাবিক আচরণ তাদের মধ্যে দেখা যায় না। দিনের বেশির ভাগ সময় তারা কাটিয়ে দেয় সোস্যাল মিডিয়ায়। থাকে চুপচাপ। কখনো আবার আলাপ জমায় অপরিচিত ব্যক্তির সঙ্গে। গভীর রাত পর্যন্ত ছাদে ঘুরে বেড়ায় আবার একা একটা বন্ধ ঘরে থাকতে পছন্দ করে। বারবার ডাকাডাকি করেও তাদের সাড়া মেলেনা। আবার ফেসবুক ব্যবহার করে বিভিন্ন ছেলে-মেয়েরা ম্যাসেঞ্জারের চ্যাট বক্সের আলাপ চারিতায় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অথচ কেউ কাউকে সামনা সামনি কোনদিন দেখেনি। একটা সময়ের পর নিজের শরীরকে কেটে ক্ষত-বিক্ষত করে।এই সব ক্ষতিকর মোবাইল ইন্টারনেট গেম থেকে এইসব কিশোর-কিশোরীকে বের করে আনতে হবে। খেয়াল রাখেতে হবে আমাদের সন্তান, ভাই-বোন বা নিকটজনকে মোবাইলে ও কম্পিউটারে অধিক সময়ে একাকী বসে থাকতে দেখলে সে কী করছে, তার খোঁজ-খবর নিতে হবে। সন্তানকে কখনও একাকী বেশি সময় থাকতে না দেয়া এবং এসব গেমের কুফল সম্পর্কে তাদের ধারনা দিতে হবে। সন্তানদের মাঝে ধর্মীয় অনুশাসন মেনে চলার মানসিকতা সৃষ্টি করা। যাতে তারা আত্মহত্যা করা বা নিজের শরীরকে ক্ষতবিক্ষত করা অনেক বড় পাপ-এটা বুঝতে পারে। সন্তান ও পরিবারের অন্য কোনো সদস্য মানসিকভাবে বিপর্যস্ত কিনা-সেদিকে বিশেষ লক্ষ্য রাখা। কেউ যদি মানসিকভাবে বিপর্যস্ত হয় তাকে সঙ্গ দেওয়া। কৌতূহলি মন নিয়ে কেউ যেন এই ধরনের গ্রুপ গেমটি খেলার চেষ্টা না করা। কৌতূহল থেকে এটি নেশাতে পরিণত হয়। আর নেশাই হয়তো ডেকে আনতে পারে আপনার বড় ধরনের অপুরনীয় ক্ষতি। কথা হয় মোবাইল গ্রুপ গেমে আসক্ত এক অবিভাবকের সাথে তিনি জানান, তার সন্তান ছোট বেলা থেকেই পড়া শোনায় খুব ভালো ছিলো। কিন্তু বছর দুয়েক আগে যখন সে এন্ডুরয়েড মোবাইল ব্যবহার করতে লাগলো তারপর থেকেই সে পড়াশোনায় অমনোযোগী হতে লাগলো। এখন সে একেবারেই পড়াশোনা করতে চায় না। কিছু দিন আগে তার বাম হাতের নিচে ব্লেড দিয়ে কমপক্ষে ১৫/২০ জায়গায় কাটছে। তাহলে চিন্তা করতে হবে সে কি পরিমান আসক্ত হয়েছে। এখন সে ঘরে একা একা থাকে, কানে হেডফোন লাগিয়ে অন্যান্য বন্ধু বান্ধবের সাথে ভিডিও গ্রুপ গেম খেলে এবং কথা বলে। ঠিকমত খাওয়া দাওয়া করে না। খাবার চাহিদা তার নেই বললে চলে। শরীর ভেঙে পড়ে বয়স্ক মানুষের মত চেহারা হয়ে গিয়াছে। অনেকবার ডাকার পরে একবার খুব রাগান্বিত হয়ে উত্তর দেয়। তিনি আরো জানান তার সন্তান এই মোবাইল ইন্টারনেটের ভিডিও গ্রুপ গেমে আসক্ত হয়ে তার ভবিষ্যত অন্ধকার হয়ে গিয়াছে। তাকে আর কোনদিন আগের অবস্থায় আনা সম্ভব হবে না। এটাকে তিনি মাদকদ্রব্যর নেশার চেয়ে ভয়ংকর বলে উল্লেখ করে বলেন, এই সমস্যা থেকে আমাদের সস্তান, ভাই-বোনদের বাচাঁতে হলে অবিভাবকদের পাশাপাশি সমাজের সচেতন মহল, শিক্ষক-শিক্ষীকা, জনপ্রতিনিধি এবং প্রশাসনের প্রয়োজন আশু হস্তক্ষেপ।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)