শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৩ জুন ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » হালুয়াঘাট থানার আলোচিত ঘটনায় আদালতে মামলা
প্রথম পাতা » প্রধান সংবাদ » হালুয়াঘাট থানার আলোচিত ঘটনায় আদালতে মামলা
বৃহস্পতিবার ● ১৩ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হালুয়াঘাট থানার আলোচিত ঘটনায় আদালতে মামলা

---ময়মনসিংহ প্রতিনিধি ::ময়মনসিংহের হালুয়াঘাট থানায় বসে তের বছর বয়সী ৮ মাসের অন্তঃসত্ত্বা কিশোরির সঙ্গে ধর্ষকের বিয়ে না দিয়ে অন্য যুবকের সাথে বিয়ে দেয়ার অভিযোগে গত ১৭ এপ্রিল ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষক ও তার সহযোগি এক ইউপি সদস্যার নাম উল্লেখ করে অজ্ঞাত নামা তিন জনসহ পাঁচ জনের নামে মামলা (নং-৫১/২০১৯)দায়ের করেন এক ভুক্তভোগী কিশোরি।

এ মামলার প্রেক্ষিতে ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মি.এস,এম এরশাদুল আলম মামলাটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে নির্দেশ দেন। কিন্তু বিয়ের প্রায় দুইমাস পর গত ১৯ এপ্রিল ওই কিশোরি কন্যা সন্তানের জন্ম দেয়ায় আদালত ওই কিশোরির নবজাতক কন্যা, হাফেজ ইলিয়াস ও ধর্ষক আলাল মিয়াকে ঢাকায় নিয়ে ডিএনএ পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ প্রদান করলে গত ১২ জুন বুধবার ওই কিশোরির সন্তানসহ ৩ জনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হয় বলে নিশ্চিত করেন ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর অতিরিক্ত পুলিশ সুপার আবুবক্কর সিদ্দিক।

ওই কিশোরির পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবি এডভোকেট স্বপন কুমার চক্রবর্তী জানান, ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনারে বিজ্ঞ বিচারক মি.এস,এম এরশাদুল আলম মামলাটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে নির্দেশ দেন। কিন্তু বিয়ের প্রায় দুইমাস পর গত ১৯ এপ্রিল ওই কিশোরি কন্যা সন্তানের জন্ম দেয়ায় আদালত ওই কিশোরির নবজাতক কন্যা, হাফেজ ইলিয়াস ও ধর্ষক আলাল মিয়াকে ঢাকায় নিয়ে ডিএনএ পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ প্রদান করলে গত ১২ জুন বুধবার ওই কিশোরির সন্তানসহ ৩ জনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হয়।

আইনজীবি এডভোকেট স্বপন কুমার চক্রবর্তী আরো জানান, হালুয়াঘাট উপজেলার কিসমত নড়াইল গ্রামের তের বছর বয়সী ওই কিশোরির সঙ্গে উপজেলার করুয়াপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ধারা বাজারের ‘তাহা কসমেটিকস’ দোকানের মালিক দুই সন্তানের জনক আলাল মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এর পর থেকে বিয়ের প্রলোভনে আলাল ওই কিশোরিকে তার দোকানে নিয়ে প্রায় সময়ই ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ধর্ষক আলালকে বিয়ের জন্য চাপ দেয় ওই কিশোরি।

এসময় ধর্ষক আলাল বিয়ে করতে অস্বীকৃতি জানালে কিশোরি তার গর্ভে থাকা সন্তানের পিতৃ-পরিচয়ের দাবিতে থানায় আলালের বিরুদ্ধে মৌখিক অভিযোগ করে। কিন্ত গত ২৫ ফেব্রুয়ারি হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়ন পরিষদের সদস্যা তাছলিমা বেগম, সদ্য প্রত্যাহার হওয়া হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম তালুকদারকে ভুল বুঝিয়ে ষড়যন্ত্র ও চক্রান্ত করে প্রকৃত অপরাধীকে বাঁচাতে উপজেলার বাউশা গ্রামের আক্তার উদ্দিনের ছেলে হাফেজ ইলিয়াসকে থানায় ধরে এনে স্থানীয়দের উপস্থিতিতে পাঁচ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে স্থানীয় এক কাজীকে থানায় ডেকে কাবিন করে কিশোরির সঙ্গে বিয়ে দিয়ে দেয়।

এ ঘটনার পর প্রকৃত ধর্ষককে আঁড়াল করে অপর ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়ায়, ভোক্তভোগী কিশোরি সন্তানের পিতৃ পরিচয় ও স্বামীর দাবী সেইসাথে দোষী ব্যক্তিদের শাস্তির দাবীতে পাঁচজনকে বিবাদী করে আদালতে মামলা দায়ের করেন। একইসাথে থানায় গিয়ে ধর্ষকের বিরুদ্ধে মামলা করতে ব্যর্থ হয়ে আদালতে মামলা করতে বিলম্ব হয় বলে মামলায় উল্লেখ করেন বলে জানান ওই আইনজীবি।

ভোক্তভোগী ওই কিশোরি এ ব্যাপারে বলেন, ‘তার কোন কথা না শুনেই থানার ওসি ও ইউপি সদস্যা তাছলিমা, হাফেজ ইলিয়াস এর সাথে থানায় বসে তার বিয়ে দেয়। প্রকৃত পক্ষে তার নবজাতক সন্তানটি হাফেজ ইলিয়াসের নয়। নবজাতকটি কসমেটিকস দোকানের মালিক দুই সন্তানের জনক আলাল মিয়ার। এ ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তির ও সন্তানের সঠিক পিতৃ-পরিচয়ের জন্য আদালতে মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।’

এ বিষয়ে ইলিয়াস বলেন, ‘তিনি কোনো ঘটনার সাথে জড়িত না। পুলিশ তাকে আটক করে থানায় আনার পর সদ্য বিদায়ী ওসি জাহাঙ্গীর আলম তালুকদার তাকে বিভিন্ন মামলার ভয় দেখিয়ে ৫ লক্ষ টাকা কাবিন মূলে অন্তঃসত্ত্বা কিশোরিকে তার সাথে বিয়ে দেয়। তিনি এ ঘটনায় মানহানিসহ অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ্য হয়েছেন। তিনি ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবী করেন।’

এদিকে মামলার মূল বিবাদী আলাল মিয়া বলেন, ‘তার বিরুদ্ধে উদ্যেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা রটনা চালানো হচ্ছে। এ ঘটনা সম্পর্কে তিনি অবগত নন বলে জানান তিনি।’





প্রধান সংবাদ এর আরও খবর

বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)