শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৭ জুন ২০১৯
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীর দু’টি প্রধান পাকা সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীর দু’টি প্রধান পাকা সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে
সোমবার ● ১৭ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরদীর দু’টি প্রধান পাকা সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে

---ঈশ্বরদী  প্রতিনিধি :: ঈশ্বরদীর সাঁড়া পদ্মা নদীর নিকটস্থ মাজদিয়া ইসলাম পাড়া,পাল পাড়া,পানহাটা ও ধাপাড়ি এলাকা অত্যন্ত ঘনবসতি পূর্ণ এলাকা। এ এলাকায় স্কুল,মসজিদ,মাদ্রাসাসহ বিভিন্ন প্রকার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এলাকার দু’টি অন্যতম প্রধান পাকা সড়ক হলো মাজদিয়া মজিদের মোড় থেকে ইসলাম পাড়া পদ্মা নদীর ঘাট পর্যন্ত ১২’শ মিটার ও চানমারী থেকে ভাদুর বটতলা পাকা সড়কের চানমারী অংশের ৪’শ মিটার পাকা সড়কটি দীর্ঘদিন থেকে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। মাঝে মধ্যেই নানা প্রকার দূর্ঘটনা ঘটে এলাকাবাসীদের ক্ষতির শিকার হতে হচ্ছে। কোন প্রকার যানবাহন ঐসব সড়কে চলাচল করতে নারাজ। কারণ ঐ সব সড়কে যানবাহন চালানো হলে যানবাহনের টায়ার টিউব ও বিভিন্ন যন্ত্রাংশ খুব সহজেই নষ্ট হয়ে যায়। আবার সামান্য কারণেই পড়তে হয় চালক ও যাত্রীদের দূর্ঘটনার কবলে। এ সব কারণে যানবাহন চালকরা ত্রিশ টাকার ভাড়া এক’শ টাকা হেঁকে বসেন। এ জন্য অনেককে যানবাহনের পরিবর্তে হেঁটে চলাচল করতে হয়। কিন্ত বিধি বাম ! হেঁটে চলতে গিয়েও অনেককে হোঁচট গেয়ে আহত হতে হয়েছে এবং হচ্ছে। দিনের বেলাতেই কাউকে কাউকে বাই সাইকেল নিয়েও উল্টে পড়তে হয়। আর রাতের বেলাতে নিশ্চিত উল্টে পড়ার বিষয়টি মাথায় নিয়েই বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে। গত কয়েক দিন আগে ইসলাম পাড়ার মোক্তার হোসেন বাই সাইকেল নিয়ে উল্টে পড়ে আহত হন এবং গাফ্ফারকে হোঁচট খেয়ে আহত হতে হয়েছে। এলাকাবাসীদের অভিযোগ,পদ্মা নদীতে গাইড বাধ নির্মাণের সময় প্রায় এক বছর আগে পাথরবাহী অতিরিক্ত ওজনের ট্রাক,ট্রাক্টর চলাচল করে সড়ক দু’টি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। সে সময় এলাকাবাসী সড়কটি মেরামতের দাবী করলে বাধ নির্মাণ কাজ শেষে সমড়কটি মেরামত করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও আজ অবধি তা করা হয়নি। চানমারী অংশের ৪’শ মিটার পাকা সড়কটিতে কার্ফেটিং কাজ করার এক মাসের মধ্যে তা উঠে যায় বিটুমিন কম দেওয়ায়। এর পর মালবাহী ট্রাক-ট্রাক্টর চলাচলের কারণে বর্তমানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এলাকাসীর অভিযোগ,এলাকায় যে হাজার হাজার মানুষ ও শিক্ষার্থী বসবাস এবং চলাচল করে তা হয়ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভুলেই গেছেন। তা না হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাকা সড়ক দু’টি অনেক আগেই মেরামত করে এলাকাবাসীদের রক্ষা করতেন।
মাজদিয়া মজিদের মোড় থেকে ইসলাম পাড়া পদ্মা নদীর ঘাট পর্যন্ত ১২’শ মিটার ও চানমারী থেকে ভাদুর বটতলা পাকা সড়কের চানমারী অংশের ৪’শ মিটার পাকা সড়ক মেরামত সম্পর্কে ঈশ্বরদী উপজেলা প্রকৌশলী এনামুল কবীর বলেন, বালু ও পাথর ভর্তি অধিক পরিমাণে ড্রাম ট্রাক চলাচলের জন্য সড়ক দু’টি ক্ষতিগ্রস্ত হয়েছে। এলজিইডির সাধারণ ডিজাইন অনুযায়ী সড়ক দু’টির মেরামত কাজ করলে টিকবেনা। তাই ২০১৯-২০ অর্থ বছরে
স্পেশাল ডিজাইন করে সড়ক দু’টি মেরামতের উদ্যোগ গ্রহণ করা হবে।





আর্কাইভ