সোমবার ● ১৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » আমি হিন্দু সম্প্রদায়ের লোক হওয়ায় আমার পরিবারকে উচ্ছেদ করার ষড়যন্ত্র : পলাশ
আমি হিন্দু সম্প্রদায়ের লোক হওয়ায় আমার পরিবারকে উচ্ছেদ করার ষড়যন্ত্র : পলাশ
বগুড়া জেলা প্রতিনিধি :: বগুড়ার গাবতলী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের পাল্টা সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ সোমবার বিকেলে পাল্টা সংবাদ সম্মেলনটি লিখিতভাবে পাঠ করেন উপজেলার কাগইল গ্রামের মৃত শৈলেন্দ্র নাথ মজুমদারের ছেলে পলাশ চন্দ্র মজুমদার। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার বাবার ১৯৭৭ সালে ৩১১ নং দাগে ক্রয়কৃত সম্মত্তিতে আমি পৈত্রিকসূত্রে পেয়ে ভোগদখলীয় জমির উপর বিভিন্ন প্রজাতির গাছ রোপন করে ভোগদখল করে আসছি। কিন্তু স্থানীয় রফিক ও রিজিয়া বেওয়া’সহ তার লোকজন আমার জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে। বাধা দিলে আমাকে ও আমার সন্তান সন্দ্বীপকে বেদমভাবে মারপিট করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এমনকি আমি হিন্দু সম্প্রদায়ের লোক হওয়ায় আমার পরিবারের সদস্যদেরকে ভিটামাটি থেকে উচ্ছেদ করার ষড়যন্ত্র করে আসছে। নিরুপায় হয়ে গত ১২জুন ‘নিজ ভোগ দখলীয় জমিতে গাছ কর্তনের বাঁধা প্রদানে অভিযোগ’ গাবতলী ইউএনও বরাবরে একটি অভিযোগ দায়ের করি। এরই প্রেক্ষিতে গাবতলী থানা পুলিশ গত ১২জুলাই উভয়পক্ষকে নিজ নিজ কাগজপত্রসহ থানায় উপস্থিত হতে বলে। কিন্তু শালিশে বৈঠকে প্রতিপক্ষ রফিক কোনপ্রকার কাগজপত্র উপস্থাপন করতে পারেনি। থানায় রফিককে আটক রেখে মারপিটের অভিযোগ সত্য নয়। অথচ রফিক নানা ঘটনা সাজিয়ে গতকাল ১৪ জুলাই গাবতলী প্রেসক্লাবে আমাদের বিরুদ্ধে মিথ্যাভাবে সংবাদ সম্মেলন করেছে।





রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত