শিরোনাম:
●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটি, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২১ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ছেলে ধরা সন্দেহে গণপিটুনির শিকার
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ছেলে ধরা সন্দেহে গণপিটুনির শিকার
রবিবার ● ২১ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছেলে ধরা সন্দেহে গণপিটুনির শিকার

---নওগাঁ প্রতিনিধি :: নওগাঁয় ছেলে ধরা সন্দেহে মান্দা উপজেলায় ছয় জেলেকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। আজ রবিবার বার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুসম্বা ইউনিয়নের বুড়িদহ এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে আহতদের পরিচয় জানাযায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোট মাছ ধরার জন্য পুকুর মালিক সনজিত ছয়জন জেলেকে নিয়ে আসেন। চুক্তি ছিল পুকুর মালিক নেবেন মাছের ৭০ শতাংশ এবং মৎস্যজীবীরা ৩০ শতাংশ।
সকাল থেকে ছয় জেলে পুকুরে মাছধর ছিলেন জেলেরা। এ সময় তারা তিনটি বড়মাছ গোপনে বস্তার মধ্যে লুকিয়ে রাখেন।
পরে পুকুর মালিক বিষয়টি বুঝতে পারলে তাদের বস্তা দেখতে চাই তারা দেখাতে রাজি হচ্ছিলেন না। এক সময় জেলেরা ভয়ে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে। এতেই ঘটে বিপত্তি ঘটে।
পাড়ার লোকজন ছেলে ধরা সন্দেহে চিৎকার দিয়ে এসব জেলেদের ধরে গণপটুনি দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মান্দা থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, ছেলে ধরা বিষয়টি গুজব। বাস্তবে তারা নিরীহ মৎস্যজীবী। তারা মাছি শকার করে জীবিকা নির্বাহ করে থাকেন।
মাছ শিকারের জালসহ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বাড়ি সদর উপজেলায় বলে জানান ওসি।
আলীকদমে ছেলে ধরা গুজব বন্ধে মতবিনিময় সভা
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্দোগে ছেলে ধরা গুজন বন্ধ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আলীকদম থানার অফিসার্স ইনচার্জ রফিক উল্লাহ, ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, আলীকদম থানার উপ পরিদর্শক আব্দুল খালেকসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি রফিক উল্লাহ বলেন, পদ্মা সেতুর জন্য এক লক্ষ লোকের মাথা লাগবে, এমন গুজব ছড়িয়ে পড়ছে সারা দেশে। এই গুজবের সূত্র ধরে দেশের বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটছে। কোন বিশেষ মহল অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার প্রয়াসে এমন জঘন্য গুজব ছড়িয়েছে। তিনি আরো বলেন কেউ আইন হাতে তুলে নিবেননা। এলাকায় যদি এমন সন্দেহ জনক লোকজনের আনাগোনা দেখা যায় তাহলে সাথে সাথে নিকটস্থ থানায় জানান অথবা ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিন।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিভিন্ন স্থানে যেসব কাটা মাথার সন্ধান পাওয়া যাচ্ছে তার কিছুটা রয়েছে গুজন এবং সত্যিকারে যা ঘটছে তা হল গতানুগতিক বিচ্ছিন্ন ঘটনা।
আত্রাইয়ে ছেলেধরা সন্দেহে এক ব্যক্তি গণপিটুনির শিকার
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে ছেলেধরা সন্দেহে এক ব্যক্তি গণপিটুনির শিকার হয়েছে। আজ রবিবার উপজেলার সোনাইডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল আত্রাই-পতিসর সড়কের সোনাইডাঙ্গা নামক স্থানে পূর্বদিক থেকে এক ব্যক্তি বস্তা কাঁধে করে আসতে থাকে। এ সময় কয়েক জন লোক তার বস্তা তল্লাশী করে কিছু চাল, কিছু টাকা ও খেলনা প্লাস্টিকের একটি পিস্তল পান। এ সময় তার ঠিকানা জিজ্ঞেস করলে সে বলে আমার বাড়ি বরিশালে। এতে স্থানীয়দের সন্দেহ হলে তাকে গণপিটুনি দিতে শুরু করে। সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ ব্যাপারে আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন বলেন, লোকটি বুদ্ধি প্রতিবন্ধী। এলাকায় সাহয্য করছিল। স্থানীয় লোকজন ছেলেধরা সন্দেহে তাকে পিটিয়েছে। পরে পুলিশ তাকে উদ্ধার করে ট্রেনযোগে পাঠিয়ে দিয়েছে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

আর্কাইভ