বৃহস্পতিবার ● ২৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » দক্ষিণ সুরমা উত্তাল হত্যাকারীর বিচারের দাবীতে
দক্ষিণ সুরমা উত্তাল হত্যাকারীর বিচারের দাবীতে
সিলেট প্রতিনিধি :: সিলেটের দক্ষিণ সুরমায় নৃসংস ভাবে কুপিয়ে ছালিক মিয়াকে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ সুরমা। এ ঘটনায় খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন প্রতিবাদে মুখর পুরো দক্ষিন সুরমা জনপদ। ঘনঘন প্রতিবাদ কর্মসুঁচি পালন করছে সচেতন জনতা।
আজ বৃহস্পতিবার ২৫ জুলাই বেলা ১১ টায় দক্ষিণ সুরমার শিববাড়ী বাজার পয়েন্টে ছালিক মিয়ার হত্যাকারীর ফাসির দাবীতে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন কর্মসূচীতে বক্তারা ৭ দিনের মধ্যে খুনিদের গ্রেফতারের দাবী জানান এবং সুষ্ট বিচারে মাধ্যমে ফাঁসির দাবী করেন। অন্যতায় কঠোর কর্মসূচীর ঘোষণা দেন।
সাবেক ইউপি মেম্বার সোলেমান মিয়ার সভাপতিত্বে ও বাবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্টিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরইকান্দি ইউপির চেয়ারম্যান হাজী হাবিব হোসেন।
মানববন্ধনে বরইকান্দি ইউপির চেয়ারম্যান হাবিব হোসেন বলেন, আমার ইউনিয়নের চাঁন্দাই তালুকদারপাড়ার ৯নং ওয়ার্ডের বাসিন্দা নিহত ছালিক মিয়া অত্যান্ত নম্র, ভদ্র ও সজ্জন ব্যক্তি ছিলেন। এরকম একজন মানুষকে হত্যা করা হয়েছে যা আমরা মেনে নিতে পারিনা। আমরা এই ন্যাক্কারজনক ঘটনায় নিন্দা জানাই এবং সেই সাথে ইউনিয়নবাসীর পক্ষ থেকে হত্যাকারীদের গ্রেফতারের দাবী জানাচ্ছি।
মানববন্ধনে বক্তব্য রাখেন- আব্দুছ ছত্তার, সিলভার ভিলেজ উন্নয়ন কমিটির আহ্বায়ক শাহজাহান খান, অলিউর রহমান, আজমল হোসেন, আং মন্নান, নজরুল ইসলাম তোরণ, নিজাম উদ্দিন, রবীন্দ কুমার আশীষ, নিহতের বড় ভাই নূর মিয়া, হেলাল আহমদ, আব্দুল করিম, আনোয়ার হোসেন মন্টু, আতাউর রহমান আফরোজ, নিহতের ছোট ভাই জুবেদ আহমদ, উম্মর মিয়া, আওয়ামী লীগ নেতা সেলিম আহমদ, ৯নং ওয়ার্ড মেম্বার কামাল মিয়া, ৮নং ওয়ার্ড মেম্বার লয়লু মিয়া, ৬নং ওয়ার্ড মেম্বার সৈয়দ মুমিনুর রহমান সুমিত, ২নং ওয়ার্ড মেম্বার ছানু মিয়া, ১নং ওয়ার্ড মেম্বার আশিক, ৫নং ওয়ার্ড মেম্বার জাবেদ ও নিহতের ভাগ্নি খাদিজা আক্তার শিল্পা প্রমুখ।





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা