শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক র‌্যালী
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক র‌্যালী
বৃহস্পতিবার ● ২৫ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক র‌্যালী

---আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে “নিজ আঙ্গিনা পরিস্কার রাখি,সবাই মিলে সুস্থ্য থাকি” শীর্ষক দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের অংশ হিসাবে উপজেলা প্রশাসন ও পরিষদ কর্তৃক আয়োজিত সর্বসাধারণের সচেতনতা বৃদ্ধিকল্পে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা আমচত্ত্বর হতে বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে । এতে নেতৃত্বদেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,আত্রাই থানা ওসি মো. মোসলেম উদ্দিন,ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, আফছার আলী, আব্দুল মান্নান মোল্লা, শফিকুল ইসলাম বাবু, জানবক্্র সরদার, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।

আত্রাইয়ে মাদক ও বাল্য বিবাহ, লিগাল এইড, নারী নির্যাতন ও পারিবারিক কলহ বিষয়ক কর্মশালা

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে মাদক ও বাল্য বিবাহ বিরোধী, নারী নির্যাতন ও পারিবারিক কলহ নিরসনে সচেতনীকরণ এবং গ্রাম আদালতে মামলা দায়ের এবং লিগাল এইডে মামলা রেফারের নিমিত্ত জনসচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও পরিষদ কর্তৃক আয়োজিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পুরুষ ও মহিলা সদস্য, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সমাজকর্মীদের সমন্বয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় মাদক ও বাল্য বিবাহ, লিগাল এইড, নারী নির্যাতন ও পারিবারিক কলহ বিষয়ক বিস্তারিত প্রজেক্টরের মাধ্যমে প্রেজেটেশন উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম।

কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানা ওসি মো. মোসলেম উদ্দিন, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল প্রমুখ।
আত্রাই থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সিআর-জিআর মামলার দুই ওয়ারেন্টভুক্ত পলাকত আসামীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে তাদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এএসআই ছাইফুল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জিআর ২৪/১৫ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী উপজেলার জাতআমরুল গ্রামের মৃত আজমত আলীর ছেলে মামুন (৪০) ও সিআর ১৮০পি/১৮ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের আজিজার রহমানের ছেলে মাহাবুব আলম (৩৮) কে গ্রেফতার করে। এবং গ্রেফতারকৃত আসামীদের বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)