শনিবার ● ২৭ জুলাই ২০১৯
প্রথম পাতা » খেলা » ঈশ্বরদীতে সন্ত্রাস ও মাদক মুক্ত করণে নজরুল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল
ঈশ্বরদীতে সন্ত্রাস ও মাদক মুক্ত করণে নজরুল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল
ঈশ্বরদী প্রতিনিধি :: ঈশ্বরদীতে সন্ত্রাস ও মাদক মুক্ত সুস্থ্য সমাজ গঠনের লক্ষ্যে ফেয়ার স্টার ক্লাবের পক্ষে আয়োজিত মরহুম নজরুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা স্থানীয় ব্রাজিল দল ও স্পেন দলের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে পাকশী উইনয়নের বাঘইল মাঠে অনুষ্ঠিত এ খেলায় স্থনীয় স্পেন দল -স্থানীয় ব্রাজিল দলকে ২-১ গোলে পরাজিত করে। প্রথমার্ধের ৮ মিনিটের মাথায় স্পেন দলের পক্ষে ইমন প্রথম গোল করায় খেলায় উত্তেজনা সৃষ্টি হয়। মাঠে কাদা ও বৃষ্টির পানিকে উপেক্ষা করে খেলার ২১ মিনিটের মাথায় ব্রাজিল দলের কনক দলের পক্ষে একটি গোল করে খেলায় সমতা ফিরে আনে। চরম উত্তেজনা পূর্ণ এ খেলার শেষ মুহূর্তের ৭ মিনিট আগে স্পেনের পক্ষে ইমন আরও একটি গোল করে দলের বিজয় নিশ্চিত করে। এর আগে প্রধান অতিথি ঈশ্বরদী থানার অফিসা ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকি ও প্রধান বক্তা সাংবাদি টিএ পান্না বল এ কিক মেরে খেলার উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি সাংবাদিক এএ আজাদ হান্নান ও ইউপি মেম্বর জামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল