শিরোনাম:
●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি
রাঙামাটি, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩০ জুলাই ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহীতে শ্রমিকদের মুক্তির দাবিতে বিক্ষোভ
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহীতে শ্রমিকদের মুক্তির দাবিতে বিক্ষোভ
মঙ্গলবার ● ৩০ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজশাহীতে শ্রমিকদের মুক্তির দাবিতে বিক্ষোভ

---রাজশাহী প্রতিনিধি :: রাজশাহীর চরশ্যামপুর ও চরখিদিরপুর বালুমহাল চালু ও আট শ্রমিকদের মুক্তির দাবিতে ডিসি অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে বালু ব্যবসায়ী ও শ্রমিকরা।

আজ মঙ্গলবার দুপুরে নগরের হড়গ্রাম কোর্ট স্টশন মোড় থেকে রাজশাহীর বালু ব্যবসায়ী ও শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিল নিয়ে তারা ডিসি অফিস চত্বরের প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় সেখানে তারা অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ শেষে চারজন বালু ব্যবসায়ী গিয়ে জেলা প্রশাসককে স্মারকলিপি দেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমীন। স্মারকলিপিতে দ্রুত বালুমহাল চালু ও শ্রমিকদের মুক্তির দাবি জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, বালু ব্যবসায়ী বাবর আলী, হাসান আলী, মাহাফুজুর রহমান, মাসাদুল ইসলাম স্বপন, আব্দুর সাত্তার, জহির উদ্দিন কেতু, সাইফুর ইসলাম, খায়রুল বাশার, বুলবুল হোসেন, শাহাবুল সরকার টুটুল, জনি ইসলাম প্রমুখ।

সমাবেশে বালু ব্যবাসয়ী বাবর আলী বলেন, জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইজারা নেয়া বৈধ বালুমহালটি বন্ধ দিয়ে প্রায় এক হাজার শ্রমিককে কর্মহীন করে দিয়েছে। এছাড়াও এ বালুমহালের সঙ্গে জড়িত ৮০ জন ব্যবসায়ীকে ক্ষতিগ্রস্থ করা হয়েছে।

তিনি আরও বলেন, বৈধ বালুমহাল থেকে আটজন শ্রমিককে ধরে নিয়ে গিয়ে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। বিনা অপরাধে তারা এখন কারাগারে। তাদের জামিনের আবেদন করার জন্য ভ্রাম্যমাণ আদালতের রায়ের কপি প্রয়োজন। কিন্তু সেটি আমাদের দেয়া হচ্ছে না। দ্রুত বালুমহালটি চালু করাসহ শ্রমিকদের মুক্তির দাবি জানান এই বালু ব্যবসায়ী।

উল্লেখ্য, গত ২৪ জুলাই ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জেলা প্রশাসনের ইজারা দেয়া চরশ্যামপুর ও চরখিদিরপুর বালুমহাল বন্ধ করে দেয়। এ সময় সেখান থেকে আটজন শ্রমিককে ধরে নিয়ে গিয়ে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

‘চলতি বছর দরপত্র প্রতিযোগিতার মাধ্যমে ‘মেসার্স আমিন টেডার্স’ নামের একটি প্রতিষ্ঠান পদ্মা নদীর চরশ্যামপুর ও চরখিদিরপুর মৌজার ১২০ একরের বালুুমহাল দুই কোটি দুই লাখ টাকায় ইজারা নেয়। দরপত্রের নিয়ম অনুযায়ী ইজারার অর্থ জেলা প্রশাসনে পরিশোধ করা হয়।

গত ১৪ এপ্রিল জেলা প্রশাসনের কর্মকর্তারা লাল নিশান টাঙ্গিয়ে দিয়ে চিহ্নিত করে এই বালুমহালটি বুঝিয়ে দেয়া হয়। এর পর থেকে জেলা প্রশাসনের বুঝিয়ে দেয়া লাল নিশানের ভিতর চরশ্যামপুর মৌজা থেকে বালু উত্তোলন করা হচ্ছিল। এছাড়াও বালু পরিবহনের জন্য কাজলা মৌজায় তালাইমারি সড়ক ব্যবহারের জন্য সিটি করপোরেশন থেকে টোল ইজারা নেয়া হয়।


পুঠিয়াতে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

রাজশাহী :: পরিকল্পিত ফল চাষ, যোগান পুষ্টি সম্মত খাবার’ স্লোগানকে ভিত্তি করে রাজশাহী জেলার পুঠিয়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগ কর্তৃক ফলদ বৃক্ষ মেলা ২০১৯ এর উদ্বোধন করা হয়েছে ।

আজ মঙ্গলবার বেলা ১১ টার সময় উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান,শুভেচ্ছা বক্তবদেন কৃষি অফিসার একেএম মনজুরে মাওলাসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ।
অন্যদের মধ্যে শিক্ষক, সাংবাদিক বিভিন্ন শ্রেণীর পেশাজীবিও উপস্থিতি ছিলেন।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)