শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » কোরবানির পশু কেনা-বেচা হচ্ছে ফেসবুক-ওয়াটসঅ্যাপে
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » কোরবানির পশু কেনা-বেচা হচ্ছে ফেসবুক-ওয়াটসঅ্যাপে
শনিবার ● ৩ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোরবানির পশু কেনা-বেচা হচ্ছে ফেসবুক-ওয়াটসঅ্যাপে

---বিশ্বনাথ প্রতিনিধি :: প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ওয়াটসঅ্যাপে চলছে কোরবানির পশু কেনা-বেচা। তথ্য প্রযুক্তি যুগে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ওয়াটসঅ্যাপে কোরবানির পশু কেনা-বেচা উপজেলায় জনপ্রিয় হয়ে উঠেছে। পশু কেনা-বেচা এখন গুরুত্ব পাচ্ছে ফেসবুক ম্যাসেঞ্জার ও ওয়াটসঅ্যাপ। গত কয়েকদিন ধরে এমন মাধ্যমে পশু কিনেছেন অনেকই এমন খবর পাওয়া গেছে। ফলে উপজেলার বিভিন্ন হাট-বাজারে এখন জমে উঠেনি কোরবানির পশুর হাট। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করতে দেশে এসেছেন অনেক প্রবাসী। দেশে আসা প্রবাসীদের চাহিদা দেশি পশু। আগামী ১২ আগষ্ট ঈদুল আযহা পালিত হবে। তাই দেশে আসা প্রবাসীরা সকাল বেলা হলেই এলাকার বিভিন্ন গ্রামে গ্রামে দেশি গরুর সন্ধানে ছুটে বেড়াচ্ছেন। কোরবানি পশু পছন্দ হলেই মোবাইলের মাধ্যমে ছবি তুলে ফেসবুকের ম্যাসেঞ্জার ও ওয়াটসঅ্যাপে প্রবাসে থাকা অন্যান্য সদস্যদের কাছে প্রেরণ করে দিচ্ছেন তারা। আর পরিবারের সদস্যদের যে গরুটি সবার কাছে পছন্দ সেটিই তারা ক্রয় করছেন। উপজেলার বিভিন্ন হাট বাজারে এখনও জমে উঠেনি কোরবানির পশুর হাট। আবার অনেকেই নিজেদের পশু বিক্রয় করার জন্য নিজ নিজ ফেসবুকে পশুর ছবি পোষ্ট করছেন।

খোঁজ নিয়ে জানাযায়, উপজেলার বিভিন্ন বাজারে প্রচুর গরু আসছে। কিন্তু কেনা-বেচা একবারেই কম। বিদেশি গরুর চেয়ে দেশি গরু বেশি এসেছে। তবে বাজারে গরু আসলেও ক্রেতার সংখ্যা কম। গত বারের চেয়ে এবছর গরুর দাম বেশি বলে ক্রেতারা জানান। ব্যবসায়ীরা এখনও ভারতীয় গরু নিয়ে আসতে পারেননি। দামের কারণে বাজারে গরু বিক্রি কম হচ্ছে বলে ধারনা করছেন অনেকেই। এ সপ্তাহের শেষে জমে উঠতে পারে পশুর হাট এমটাই ধারনা করছেন ব্যবসায়ীরা।

জানা গেছে, উপজেলায় প্রতিটি কোরবানির হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাক যোগে গরু আসছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারগুলোতে কোরবানির পশুর হাট আনাচে-কানাচে পূর্ণ হয়ে যায়। ছোট বড় মাঝারি সব ধরনের গবাদি পশু এসব বাজারে পাওয়া যায়। এর মধ্যে মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি। তাই এমন আকারের গরুর দামও তুলনামূলক বেশি। গত এক সপ্তাহে উপজেলার গরুর বাজারে ৪০ হাজার থেকে শুরু করে দুই লাখ টাকা মূল্যের গরু দেখা গেছে। কোরবানি ঈদে উপজেলার মধ্যে পীরেরবাজার ও বিশ্বনাথবাজারে সব চেয়ে বেশি কোরবানি গরু বেচা কেনা হয়। বাজারের ইজারাদার ক্রেতাদের সুবির্ধাদে ইতিমধ্যে সব প্রস্তুতি আগেই সম্পন্ন করে রেখেছেন। বাঁশ দিয়ে সারিবদ্ধভাবে লাইন করা হয়েছে। মানুষ চলাচলের জন্য উভয় সারির মধ্যখানে বেশ জায়গা রাখা হয়েছে। আসন্ন ঈদুল আযহা ঈদ কে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেশে আসা শুরু করেছেন প্রবাসীরা।

মৌসুমি গরু ব্যবসায়ী মহি উদ্দিন বলেন, চড়া দামে ১০টি গরু কিনেছেন। মোটামুটি একটি গরু কিনতে ৪৫ হাজার টাকার দরকার। বেশি দামে গরু ক্রয় করে কম দামে বিক্রির করার সুযোগ নেই।

ব্যবসায়ী আবুল মিয়া জানান, এবার পশুর আমদানি যথেষ্ট থাকলেও এখনও তেমন বেচাকেনা হচ্ছে না। ক্রেতারা পশু দেখছেন এবং দরদাম করে ধারণা নিচ্ছেন। শহর এলাকার মানুষের পশু রাখার জায়গা না থাকায় তারা এখনো পশু কিনতে শুরু করেনি। গ্রাম এলাকার লোকজন আগেভাগেই কিনছেন তাদের পছন্দমতো কোরবানির পশু। তবে ফেইসবুক ও ওয়াটর্সআপেও চলছে গরু কেনা বেচা।

ক্রেতা মামুন মিয়া বলেন, ভারত থেকে গরু না আসা এবং গো-খাদ্যের দাম বেশি হওয়ায় এবার গরুর দাম চড়া।

সদ্য দেশে আসা যুক্তরাজ্য প্রবাসী নুরুল ইসলাম জানান, ঈদ করতে স্ত্রী সন্তানদের নিয়ে দেশে এসেছি। কোরবানির জন্য দেশি গরু ক্রয় করতে আগ্রহী। এলাকা ঘুরে কয়েকটি গরু দেখেছি। আর এসব গরুর ছবি মোবাইলে তুলে ওয়াটসঅ্যাপে মাধ্যমে প্রবাসে থাকা অন্যান্য সদস্যদের কাছে দিয়েছি। তবে তাদের গরুটি পছন্দ হলে ক্রয় করব।

বিশ্বনাথে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দু-পক্ষের সংঘর্ষে আহত ৮

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অনন্ত ৮জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার অলংকারি ইউনিয়নের বেতসান্দি ঘোরন বাড়ি মসজিদ প্রাঙ্গনে এঘটনা ঘটে। বেতসান্দি ঘোরন বাড়ি জামে মসজিদের মুতাওয়াল্লি­মর্তুজ আলী, সফিক আলী, ফারুক আলী, ফয়েজ আলী, সুমন আলী, কয়েছ আলী, জুয়েল আহমদ। অপর আহতদের নাম জানাযায়নি। এরই মধ্যে গুরুরতর আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল বলেন, বিষয়টি আপোষ-মিমাংশার চেষ্ঠা চলছে বলে তিনি জানান।

স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার অলংকারি ইউনিয়নের বেতসান্দি ঘোরন বড়বাড়ি মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে রইছ মিয়া ও মর্তুজ আলী লোকজনের বিরোধ চলছিল। স্থানীয় মুরব্বিগণ বিষয়টি সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হন। এরই জের ধরে শুক্রবার সকালে রইছ মিয়ার লোকজন মসজিদের মুতাওয়াল্লি মর্তুজ আলী লোকজনের মধ্যে কথাকাটাটি হয়। এরই এক পর্যায়ে দু-পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষে অনন্ত ৮ জন আহত হন।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার

আর্কাইভ