শিরোনাম:
●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর
রাঙামাটি, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৫ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাংলাদেশে একমাত্র বাঙালিরাই আদিবাসী : পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাংলাদেশে একমাত্র বাঙালিরাই আদিবাসী : পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ
সোমবার ● ৫ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে একমাত্র বাঙালিরাই আদিবাসী : পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ

---প্রেস বিজ্ঞপ্তি :: পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের আহবায়ক কমিটির সদস্য সাহাদাৎ ফরাজি সাকিব প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আজ ৫ আগষ্ট সোমবার বেলা ১১টায় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুভাস্কর্য প্রাঙ্গনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করে। বার্তা প্রেরকের সভাপতিত্বে মানবন্ধনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিদের প্রতিষ্ঠাতা ইঞ্জি: আলকাছ আলমামুন ভূঁইয়া ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব শেখ আহমেদ রাজু।
প্রধান অতিথি আলকাছ আল মামুন ভূইয়া বলেন, আদিবাসী শব্দটিকে রাজনৈতিক ভাবে স্পর্শকাতর ও ২০০৯ সালে সরকার প্রজ্ঞাপন জারির মাধ্যমে শব্দটি ব্যবহার নিষিদ্ধ করা হলেও একটি বিশেষ গোষ্ঠী সংবিধান লঙ্গন করে বাংলাদেশের ক্ষুদ্র নৃতাত্তিক উপজাতি জনগোষ্ঠীকে আদিবাসী হিসেবে প্রচার চালিয়ে আসছে। তিনি বলেন, এদেশের নৃতাত্তিক গোষ্ঠী কখনই আদিবাসী হতে পারেনা। বাংলাদেশে একমাত্র বাঙালিরাই আদিবাসী। বাংলাদেশে আদিবাসী বলে কিছুই নাই। বাংলাদেশে বাঙ্গালীরা আদিবাসী। পার্বত্য এলাকায় চাকমারা এসেছে চম্পক নগর থেকে আর মারমারা (মগ) এসেছে মায়ানমার থেকে। বান্দরবান জেলার সার্কেল চীফ অংসাপ্রু নিজেই বলেছে তারা আদিবাসী নয়। সরকার সাংবিধানিক ভাবে বলেছে উপজাতী বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/ ক্ষুদ্র জাতি সত্ত্বাকে কোন ভাবেই আদিবাসী বলা যাবেনা।
অন্যদিকে রাষ্ট্রিয় প্রতিষ্ঠান পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা স্বাধীনতার আজ দীর্ঘকাল পরেও শহীদ দিবসে শহীদ মিনারে যায়না। কখনও শহীদ বেদীতে শ্রদ্ধা জানায়নি। স্বাধীনতা দিবসে বা ১৬ ডিসেম্বারে স্বাধীনতা যুদ্ধে শহীদ যুদ্ধাদের সম্মানে স্মৃতিশোধে যায়নি। আজো তিনি বাংলাদেশের প্রতি আনুগত্য প্রদর্শন করেনি।জাতীয় পরিচয় পত্র ও গ্রহন করেনি। অথচ দেশদ্রোহী কার্যক্রম পরিচালনার জন্য ঢাবির ছাত্র শিক্ষকদেরকে বোকা বানানোর জন্যে সেই পবিত্র শহীদ মিনারকে বেছে নিয়েছে। আমরা তা হতে দিবোনা। তিনি চক্রান্তকারী গোষ্ঠীকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহবান জানান।
পিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব শেখ আহমেদ রাজু বলেন, নৃ-গোষ্ঠীর ক্ষুদ্রজাতি সত্ত্বার লোকেরা এদেশের সব সুযোগ সুবিধা ভোগ করার পরেও সরকারের নির্দেশনা অমান্য করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তথা কথিত আদিবাসি দিবসের নামে রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে লিপ্ত রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, এদেশীয় কিছু সুশীল ব্যক্তিরা এসব কর্মকান্ডে উৎসাহ দিচ্ছে। যা স্বাধীন রাষ্ট্রের জন্য মোটেও মঙ্গল জনক নয়। তিনি আরও বলেন, বিদেশী কয়েকটি স্বার্থন্বেষী রাষ্ট্র ও এনজিও সংস্থা সরকারের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিবেশ তৈরির মানসে বিতর্কিত আদিবাসি দিবস পালন করছে।
এসময় মানবন্ধনে পার্বত্য নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ রানা,পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের উপদেষ্টা ও সাবেক কেন্দ্রীয় সভাপতি আবদুল মজিদ, পার্বত্য বাঙালি ছাত্রপরিষদের সাবেক সিনিয়র সহ সভাপতি মো. তৌহিদুল ইসলাম,পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ঢাকা মহা নগর আহবায়ক এডভোকেট সারোয়ার,পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি আসাদুল্লাহ আসাদ,পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র সহ সভাপতি সাহাদাত হোসেন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ঢাকা মহনগর নেতা ইবরাহিম অপি ওআল আমিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ ও পার্বত্য চট্টগ্রামের নাগরিকরা উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি
চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান
রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ
রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
কাপ্তাইয়ে  টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত

আর্কাইভ