শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » সকল বিভাগ » ধর্ষণের অভিযোগে মায়ের পরকীয়া প্রেমিক আটক
প্রথম পাতা » সকল বিভাগ » ধর্ষণের অভিযোগে মায়ের পরকীয়া প্রেমিক আটক
বৃহস্পতিবার ● ৮ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধর্ষণের অভিযোগে মায়ের পরকীয়া প্রেমিক আটক

---বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মায়ের পরকীয়া প্রেমিক আলম মিয়া (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার মুকসেদপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে ও বিশ্বনাথ উপজেলার জানাইয়া এলাকার লম্বা কলোনীর বাসিন্দা। সোমবার (৫ আগস্ট) দিবাগত রাতে বিশ্বনাথ উপজেলা নতুন বাজারস্থ আছকির মিয়ার বাসায় এঘটনাটি ঘটে। ধর্ষণের শিকার হওয়া ওই এক সন্তানের জননীর গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায়। বর্তমানে তিনি স্বামী পরিত্যক্তা মায়ের সঙ্গে বিশ্বনাথ উপজেলা সদরের নতুন বাজারস্থ আছকির মিয়ার বাসায় ভাড়াটিয়ে হিসেবে বসবাস করে আছেন। তার স্বামী একজন ওমান প্রবাসী। ১৯ বছর বয়সী ওই ভিকটিম মহিলা নিজে আজ বুধবার (৭ আগস্ট) বিশ্বনাথ থানায় অভিযোগ দায়ের করলে বিকেলেই অভিযুক্ত আলম মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্ত আলম মিয়া সাহায্য সহযোগিতা করার জন্যে প্রায়ই তার (ভিকটিম) স্বামী পরিত্যক্তা মায়ের ঘরে আসা-যাওয়া করত এবং তার মা আলমকে স্বামী হিসেবে পরিচয় দিতেন। ঘটনার ১০দিন পূর্বে ভিকটিম মহিলা চট্টগ্রাম থেকে বিশ্বনাথে তার মায়ের বাসায় আসেন। কয়েকদিন পর ভিকটিমের ছোট ভাইবোনকে নিয়ে তার মা নানা বাড়ি সুনামগঞ্জে যান। সোমবার (৫ আগস্ট) রাত এগারোটার দিকে আলম দোকান থেকে চা নিয়ে এসে তাকে (ভিকটিম) মহিলাকে খেতে দেয়। চা পান করার পর তিনি অচেতন হয়ে পড়লে রাত আনুমানিক ২টার দিকে আলম মহিলার (ভিকটিম) অশ্লীল ভিডিও ধারণ করে ও তাকে জোরপূর্ক ধর্ষণ করে। ঘটনার পর ভিকটিমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।
ধর্ষণের শিকার হওয়া মহিলার মা সাংবাদিকদের জানান, আলমের সাথে আমার বিয়ে হয়নি। তার সাথে ‘সম্পর্ক’ থাকায় সে প্রায় আমার ঘরে আসতো।
আলমকে আটকের সত্যতা স্বীকার করে থানার এসআই মিজানুর রহমান বলেন, এ বিষয়ে তদন্তপূর্বক আইনি পদক্ষেপ নেয়া হবে।





আর্কাইভ