শিরোনাম:
●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১০ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » সিলেটে পশুর হাটে প্রচুর গরু ছাগল : হাটে ক্রেতা কম
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » সিলেটে পশুর হাটে প্রচুর গরু ছাগল : হাটে ক্রেতা কম
শনিবার ● ১০ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে পশুর হাটে প্রচুর গরু ছাগল : হাটে ক্রেতা কম

---সিলেট প্রতিনিধি  :: পবিত্র ঈদু-উল-আযহার আর মাত্র ৫৪ ঘন্টা বাকি। আর ঈদ-উল-আযহাকে সামনে রেখে সিলেটে বসেছে ছোট বড় বেশকয়েকটি গরুর হাট। প্রত্যেক হাটেই এবার প্রচুর গরু রয়েছে। এছাড়া প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে গরু নিয়ে আসছেন ব্যবসায়ীরা। কিন্তু প্রতিটি বাজারেই ক্রেতা উপস্থিতি অপেক্ষাকৃত কম লক্ষ্য করা যাচ্ছে। ফলে ঈদের শেষ সময়ে এসেও ক্রেতা উপস্থিতি কম থাকায় গরু বিক্রি হচ্ছে মন্তর গতিতে। বিক্রি কম থাকায় হতাশ হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।

সরেজমিনে সিলেটের প্রধানতম গরুর হাট কাজির বাজারে প্রচুর গরু থাকলে ক্রেতা উপস্থিতি কম। অনেকে গরু ধরে দাঁড়িয়ে আছে কিন্তু বিক্রি নেই। গত কয়েক হাটের চেয়ে আজ হাটে গরু প্রতি দাম কমেছে ৫ থেকে ৮ হাজার টাকা। যার কারণে মুখে হাসি নেই গরু বিক্রেতা ও ব্যাপারিদের। এক গরু বিক্রেতা জানান, তিনি হাটে বিক্রি করার জন্য ৪টি গরু নিয়ে আসেন। একটি গরু মাত্র ৬০ হাজার টাকায় বিক্রি করেন। বাকি তিনটি দাম কম হওয়ায় তা এখনো বিক্রি করতে পারেননি। তিনি আরো জানান, বিক্রি হওয়া গরুটি ৬৫ থেকে ৭৫ হাজার টাকা দাম হওয়ার কথা ছিল।

সুনামগঞ্জ থেকে আসা এক ব্যাপারী বলেন, তিনি ২০ বছর ধরে গরুর ব্যবসার সাথে জড়িত। কাজীর বাজারের হাটে আনুমানিক ৬ কোটি টাকা মূল্যের প্রায় ৭ হাজার গরু উঠেছে। কিন্তু ক্রেতা কম। শেষ বাজারে এসে গরুর দামও ভালো পাওয়া যাচ্ছে না। তিনি আরো বলেন, এবার অনেকে বেশি বেশি করে গরু পোষ করেছে। যার কারণে হাটে অনেক বেশি গরু উঠেছে। তা ছাড়া ২০ জেলারও বেশি এলাকায় বন্যা হয়েছে। এসব কারণে গরু দাম পাওয়া যাচ্ছে না বলেও উল্লেখ করেন। তিনি হাটে ৩টি গরু এনেছিলেন। ৮০ হাজার টাকায় মাত্র ১টি গরু বিক্রি করতে পেরেছেন। বাকি ২টি গরু বিক্রি করতে পারেননি। তিনি আরো বলেন, হাটে গরু বেশি কিন্তু ক্রেতা কম।

নেত্রকোনা থেকে আসা এক ব্যবসায়ী জানান, তিনি নিজ এলাকা থেকে কয়েকটি গরু ক্রয় করে ৬ মাস পালন করে কাজির বাজারে বিক্রি করতে এসে
৫৬ হাজার টাকা দিয়ে কেনা একটি গরু মাত্র ৫০ হাজারে বিক্রি করেন। ফলে তার প্রায় খরচসহ ১২হাজার টাকা ক্ষতি হয়েছে। বাকি গরু গুলোও ভাল দামে বিক্রির আশা দেখছেন না তিনি।

কাজীর বাজার হাটের ইজারাদাররা বলেন, আমাদের হাটটি বাংলাদেশের কয়েকটি জেলার মধ্যে উন্নত। প্রতিবছরই এই হাটে হাজার হাজার গরু ওঠে। বেচা-কেনাও ভালো হয়। কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবার গরু বেচা-কেনার অবস্থা খুব এটা সুবিধাজনক হয়নি। হাটে অনেক গরু উঠেছে কিন্তু বিক্রি কম হয়েছে। ক্রেতা উপস্থিতিও অন্যান্যবারের চেয়ে অনেক কম।

দেশবাসীকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন হাফিজুল লস্কর

সিলেট :: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সিলেট জেলার সর্বস্থরের জনতা ও দেশ-বিদেশের সকলকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, সাপ্তাহিক ইউনানী কন্ঠের নির্বাহী সম্পাদক, হলিবিডি টুয়েন্টিফোর ডটকম’র প্রধান সম্পাদক,ই-পেপার সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর সিলেট জেলা প্রতিনিধি, তরুন কবি ও আলেমেদ্বীন হাফিজ মাও. হাফিজুল ইসলাম লস্কর।

আজ শনিবার ১০ আগষ্ট এক বার্তায় হাফিজুল ইসলাম লস্কর বলেন, প্রতি বছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ ঈদ সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পরকে ভালোবাসা ও প্রীতির বন্ধনে আবদ্ধ করে। ঈদ সারাবিশ্বের মুসলমানদের জন্য নিয়ে আসে আনন্দের বার্তা। সকল ভেদাভেদ ভুলে সকল শ্রেণি-পেশার মানুষকে এক সারিতে দাঁড় করায় ঈদ। ঈদ হল খুশি আর আনন্দের উৎসব। শান্তি সম্প্রীতির উৎসব। এই শান্তি সম্প্রীতি আগামী দিনেও দেশে বজায় থাকুক এই কামনা করি। ঈদুল আযহার শিক্ষা আমাদের একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্ধৃদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। ঈদ আনন্দে সবার জীবন ভরে উঠুক এই প্রত্যাশায় সকলকে ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় :  উপযুক্ত দাম নাই কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই

আর্কাইভ