শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে যাত্রীবাহি যানবাহনে মশার ওষুধ স্প্রে এবং পরিচ্ছন্ন অভিযান
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে যাত্রীবাহি যানবাহনে মশার ওষুধ স্প্রে এবং পরিচ্ছন্ন অভিযান
রবিবার ● ১৮ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে যাত্রীবাহি যানবাহনে মশার ওষুধ স্প্রে এবং পরিচ্ছন্ন অভিযান

---বান্দরবান প্রতিনিধি :: সারাদেশে ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় আর এডিস মশার প্রভাব বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু রোগ থেকে সকলকে সুস্থ রাখতে এবং সচেতন করতে বান্দরবানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে, আজ রবিবার ১৮ আগস্ট দিন ব্যাপী বান্দরবান কেন্দ্রীয় বাসস্টেশান এলাকা হ‌য়ে প্রধান সড়‌কে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো:বদিউল আলম,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, সিভিল সার্জন ডা: অং সুই প্রু মারমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ও পুরবী চেয়ার কোচ মালিক সমিতির সভাপতি কাজল কান্তি দাশ,সাবেক উপজেলা চেয়ারম্যান মো.আব্দুল কুদ্দুছ, ব্যবসায়ী অমল দাশ,পুর্বানী মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত দাশ ঝন্টু, বান্দরবান জেলা শ্রমিক লীগের সভাপতি মো. মুছা কোম্পানী, ট্রাফিক পরিদর্শক মো. সালাউদ্দিন মামুন,সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শহিদুল ইসলাম চৌধুরী, তদন্ত ওসি এনামুল হক ভুইয়াসহ বিভিন্ন বাস , মাইক্রো , কার মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দরা।
এসময় পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে বক্তব্য রাখতে গিয়ে পুরবী চেয়ার কোচ মালিক সমিতির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ বলেন, ডেঙ্গু একটি মরনব্যাধি। আমাদের এই রোগ সম্র্পকে সবাইকে সচেতন হতে হবে, প্রত্যেকের নিজ বাড়ীর আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
এসময় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন,আমাদের সবার মধ্যে সাম্প্রতিক সময়ে ভয় দেখা দিয়েছে ,আর সেই ভয়ের কারণ ডেঙ্গুরোগ। আমরা ভয় পেয়ে হাত পা ঘুটিয়ে ঘরে বসে থাকলে হবে না । আমাদের ডেঙ্গুরোগ থেকে বাঁচতে সকলকে সচেতন হবে হবে। সামাজিক সকল কর্মকান্ডে যুক্ত হয়ে বিভিন্ন জায়গা পরিস্কার পরিচ্ছন্ন করতে হবে। কোন স্থানে মশা বা জীবানুর জন্ম হতে দেয়া যাবে না। সরকারের পাশপাশি আমাদের ডেঙ্গু রোগ প্রতিরোধে বান্দরবানের সব স্থানে পরিস্কার পরিচ্ছন্ন করে যেতে হবে।
পরিষ্কার পরিচ্ছন্নতার এই অভিযানে বান্দরবান বাসস্টেশন ও এর আশপাশের এলাকা পরিস্কার পরিচ্ছন্ন করা হয় এবং ডেঙ্গু রোগ থেকে সকলকে সুস্থ ও সচেতন থাকতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। এসময় বান্দরবানে আগত ও বান্দরবান থেকে ছেড়ে যাওয়া সকল যাত্রীবাহি বাসে মশার ওষুধ স্প্রে করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)