শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
রাঙামাটি, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২২ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জজকোর্টের কর্মচারীসহ ৩ জন কারাগারে
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জজকোর্টের কর্মচারীসহ ৩ জন কারাগারে
বৃহস্পতিবার ● ২২ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জজকোর্টের কর্মচারীসহ ৩ জন কারাগারে

---বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের সাবেক জেলা জজ এবং জেলা প্রশাসকের বিরুদ্ধে বেনামী-মিথ্যা-ভিত্তিহীন অভিযোগ দেয়া, অফিসিয়াল গোপনীয়তা ভঙ্গের অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বান্দরবান জজকোর্টের কর্মচারীসহ ৩ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এছাড়াও এ ঘটনায় ৬ জনকে আসামী করে মঙ্গলবার রাতে বান্দরবান সদর থানায় মামলাটি দায়ের করেন জজকোর্টের নাজির বেদারুল আলম।
আসামীরা হলেন : আদালতের কর্মচারী সবীব দত্ত, রুহুল আমীন, বাবু মং, সাবেক কর্মচারী উবাশৈ মারমা, দোকানদার মো. মহিউদ্দিন, টাইপিস্ট মো. সাইফুল ইসলাম। উক্ত মামলায় পুলিশ জজকোর্টের কর্মচারীসহ ৩ জনকে আটক করে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠিয়েছে।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, সোমবার মো. মহিউদ্দিন নামে একজন ব্যক্তি আদালতে মামলা করতে গেলে তার কথাবার্তায় বান্দরবান জেলার বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ আল মামুনের সন্দেহ হয়। এতে অভিযোগকারীকে নিয়ে ঘটনাস্থল জজকোর্ট সংলগ্ন বিসমিল্লাহ স্টোরে তদন্ত করতে যান অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটসহ আরও কয়েকজন ম্যাজিষ্ট্রেট। তদন্তকালে দোকানের মধ্যে সিনিয়র সহকারী জজ আদালতের অপর-৫২২/১৫ মামলার মূল নথি এবং দোকানের বিভিন্ন স্থানে আদালতের বিভিন্ন মামলায় গৃহিত জবানবন্দির ফটোকপি ও টাইপকৃত কাগজপত্র এবং ব্যাগের ভিতরে একটি ল্যাপটপ পাওয়া যায়। ল্যাপটের মধ্যে বান্দরবান জেলার সাবেক জেলা ও দায়রা জজ মো. শফিকুর রহমান, বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বান্দরবান জেলার সাবেক জেলা প্রশাসক তরিকুল ইসলামের বিরুদ্ধে বেনামী-মিথ্যা-ভিত্তিহীন অভিযোগের টাইপকৃত ডকুমেন্ট এবং জেলা জজ মহোদয়ের কার্যালয়ের বিভিন্ন গোপনীয় অফিসিয়াল কাগজপত্র পাওয়া গেছে। এ ঘটনায় জজকোর্টের কর্মচারীসহ ৬ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে জজকোর্টের নাজির বেদারুল আলম সদর থানায় একটি মামলা করেছেন।
মামলার বাদী জজকোর্টের নাজির বেদারুল আলম জানান, আদালতের গোপনীয়তা ভঙ্গ এবং সরকারী কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা-ভিত্তিহীন অভিযোগ প্রেরণের অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে ৬ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। অভিযুক্তরা প্রাথমিক জিজ্ঞাসাবেদ জনসম্মুখে তাদের অপরাধ স্বীকার করে নেয়ায় ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে সদর থানায় একটি মামলা করা হয়েছে। উক্ত মামলায় আদালতের কর্মচারীসহ ৩ জনকে আটক করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর
চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব
রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ
পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)