বৃহস্পতিবার ● ২২ আগস্ট ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে আ’লীগ এর ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি রতন ও সম্পাদক জসিম নির্বাচিত
মহালছড়িতে আ’লীগ এর ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি রতন ও সম্পাদক জসিম নির্বাচিত
মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলা আওয়ামীলীগ এর ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। আজ ২২ আগষ্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মহালছড়ি টাউন হল মিলনায়তনে সম্মেলনের প্রথম অধিবেশনে মহালছড়ি উপজেলা আওয়ামীলীগএর সভাপতি নিলোৎপল খীসা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ এর সভাপতি ও খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, কল্যাণ মিত্র বড়ূয়া, সাংগঠনিক সম্পাদক এড.আশুতোষ চাকমা, জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু, জুয়েল চাকমা, আবদুল জব্বার, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক রতন কুমার শীল, সাংগঠনিক সম্পাদক মো: জসিম উদ্দিন প্রমূখ।
জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সকালের অধিবেশন উদ্বোধন করেন প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ এর সভাপতি ও সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
বিকাল আড়াইটায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়। ভোটাভোটির মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সভাপতি পদে দুজন নিলোৎপল খীসা ও রতন কুমার শীল। সভাপতি পদে নিলোৎপল খীসা পেয়েছেন ৯২ ভোট এবং রতন কুমার শীল পেয়ে ৯৯ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন । সাধারণ সম্পাদক পদে মো: জসিম উদ্দিন ও সুলতান মাহমুদ দুই প্রার্থীর মধ্যে ১৫৩ ভোট পেয়ে মো: জসিম উদ্দিন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১