শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৩ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বন্যায় ক্ষতিগ্রস্থ চিনিকলের আখ : লোকসানের আশংকা
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বন্যায় ক্ষতিগ্রস্থ চিনিকলের আখ : লোকসানের আশংকা
শুক্রবার ● ২৩ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বন্যায় ক্ষতিগ্রস্থ চিনিকলের আখ : লোকসানের আশংকা

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধা জেলার একমাত্র কৃষিভিত্তিক ভারিশিল্প কারখানা মহিমাগঞ্জের রংপুর চিনিকল এবারের স্মরণকালের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। শেষ সময়ের বন্যায় উঠতি আখের ব্যপক ক্ষতির আশংকা দেখা দিয়েছে। চিনিকলের আখ ক্ষেত বেশ কিছুদিন পানির নিচে তলিয়ে থাকায় আগামি মাড়াই মৌসুমে কাঙ্খিত আখ না পাওয়ার আশংকা দেখা দিয়েছে। এরফলে চিনিকলটি নতুন করে লোকসানের মুখে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এলাকার আখচাষীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি আখ উৎপাদন মৌসুমে রংপুর চিনিকলের নিজস্ব বাণিজ্যিক খামার ও আটটি সাবজোনে পাঁচ হাজার পাঁচশ’ ২১ একর জমিতে আখ রোপণ করা হয়। এরমধ্যে সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারে ৯২০ একর, মিলস গেট-এ সাবজোনে ১০৩৯ একর, বি-সাবজোনে ৪৮৪ দশমিক ৪৪ ্একর, মোকামতল্া সাবজোনে ১১৪ একর, গোবিন্দগঞ্জ সাবজোনে ৪৭৬ একর, সাহেবগঞ্জ সাবজোনে ৭১৪ দশমিক ২৬ একর, পলাশবাড়ি সাবজোনে ২০৩ একর, পীরগঞ্জ সাবজোনে ৯২৬ একর ও নলডাঙ্গা সাবজোনে ৬৪৪ একর জমিতে আখ রোপণ ও পরিচর্যা করে তা প্রায় পরিপক্ক হওয়ার উপযুক্ত হয়ে এসেছিল। আবহাওয়া অনুকুলে থাকায় আখ ক্ষেতগুলো থেকে আশাতীত ফসল উৎপাদনের আশা করা হচ্ছিলো। এরই মধ্যে গত মাসের ১৫ তারিখ থেকে বন্যার পানি বাড়ায় মিলস গেট এ ও বি, সাহেবগঞ্জ, গোবিন্দগঞ্জ ও নলডাঙ্গা সাবজোনের ৫৯১ দশমিক ১৪ একর জমির আখ সম্পুর্ণ ক্ষতিগ্রস্থ হয়। আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে তিন হাজার সাতশ’ ৯২ একর জমির আখ। আংশিক ক্ষতিগ্রস্থ ক্ষেতগুলো থেকে কাংক্ষিত ফলনের চেয়ে শতকরা ১৫ থেকে ২০ ভাগ ফলন হবে বলে আশংকা করা হচ্ছে। এরফলে আগামি ২০১৯-২০ আখ মাড়াই মৌসুমে আখ সংগ্রহের কাংক্ষিত লক্ষ্যমাত্রা ৭২ হাজার মেট্রিক টন পূরণ করাও সম্ভব হবে না বলে মনে করা হচ্ছে। এতে নতুন করে বড় লোকসানের মুখোমুখি হতে হবে চিনিকলটিকে।
রংপুর চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) রেজাউল করিম জানান, প্রকতি সৃষ্ট এ বছরের বন্যায় ব্যাপক ক্ষতি হলেও আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। আখচাষীরা ইচ্ছে করলে প্রয়োজনীয় পরিচর্যার মাধ্যমে অনেকটাই ক্ষতি কাটিয়ে উঠতে পারেন আখ চাষের ক্ষেত্রে। তবে বন্যার পানি নেমে গেলে মাজরা পোকার আক্রমণের সম্ভাবনা আছে। এ সময় দ্রুত পোকা দমন ও প্রয়োজনীয় পরিচর্যা করলে অধিকাংশ ক্ষতিগ্রস্থ জমি থেকে পূর্ণাঙ্গ ফলন পাওয়া সম্ভব।

মা না হয়েও মাতৃত্বকালীন ভাতা উত্তোলনের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
গাইবান্ধা :: গাইবান্ধার সুন্দরগঞ্জে মা না হয়েও মাতৃত্বকালীন ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছা. হানিফা বেগমের (৩৩) বিরুদ্ধে। মোছা. হানিফা বেগম উপজেলার হরিপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ও কাঞ্চিবাড়ি গ্রামের পশু চিকিৎসক ছামিউল ইসলামের স্ত্রী। এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, সংরক্ষিত মহিলা সদস্য মোছা. হানিফা বেগম আসল তথ্য গোঁপন করে মাতৃত্বকালীন সুবিধাভোগীর তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করান। তার ভাতার ক্রমিক নং ১২ এবং হিসাব নং ১০৮৩৪৩২০২৩৬৮২।
হরিপুর ইউপি চেয়ারম্যান এ্যাড. নাফিউল ইসলাম জিমি জানান, ‘তালিকা তৈরির সময় তার গর্ভে সন্তান ছিলো। কোন কারণে এখন নাও থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারঃ) শাহনাজ আক্তার অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন
গাইবান্ধা :: নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আজ শুক্রবার সমাজতান্ত্রিক মহিলা ফোরাম গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এক র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী, মহিলা ফোরাম গাইবান্ধা জেলার আহবায়ক ইসরাত জাহান, বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখা সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, বাসদ জেলা ফোরাম সদস্য এ্যাড. আব্দুস সালাম, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি উজ্জল চক্রবর্তী, মহিলা ফোরামের আফরোজা আক্তার, প্রতীমা রানী প্রমুখ।
বক্তারা বলেন, সারা দেশে বর্তমানে নারী ও শিশু নির্যাতন ভয়াবহ মাত্রায় বেড়ে গেছে। প্রতিমাসে দেশে ৩৪জন শিশু খুন হয়। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, আমরা নিজেদের আর সভ্য সমাজের বাসিন্দা দাবি করতে পারিনা। নারী ও শিশুরা আজ কোথাও নিরাপদ নয়। প্রচলিত ভোগবাদি সমাজ নারীকে পণ্য বানিয়েছে। অন্যদিকে দেশে বিচারহীনতার অপসংস্কৃতি চালু থাকার ফলে নারী-শিশু নির্যাতন অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করেছে। তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধে অবশ্যই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। অপরাধীদের শাস্তি দিতে হবে দৃষ্টান্তমূলক। পাশাপাশি ঘরে-বাইরে নারী নির্যাতন বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)