শিরোনাম:
●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৭ আগস্ট ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে পুলিশী তৎপরতায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে পুলিশী তৎপরতায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি
মঙ্গলবার ● ২৭ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে পুলিশী তৎপরতায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই থানায় ওসি মোসলেম উদ্দিন যোগদানের পর থেকে পুলিশী তৎপরতায় উপজেলার আইনÑশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। তিনি যোগদানের পর মাদক, চোরাচালান, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণ করেন।

ফলশ্রুতিতে উপজেলার ৮টি ইউনিয়নের বসবাসকারি সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। বিশেষ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত মার্কেট গুলো সহ উপজেলার সকল হাটবাজার গুলোতে আসা ক্রেতা সাধারণ নির্বিঘেœ গভীর রাত পর্যন্ত কেনাকাটা শেষে স্থস্তি নিয়ে ঘরে ফিরছে।

চৌকস বিচক্ষণ পুলিশ অফিসার মোসলেম উদ্দিন আত্রাই থানায় ওসি হিসেবে যোগদানের পর থেকে শুরু করেন মাদকের বিরুদ্ধে চিরুনি অভিযান। গত এক মাসে তিনি মাদক মামলার সাথে জড়িত ২৯জন, জি আর/সিআর পরোয়ানাভুক্ত আসামী ২৫জন, বাল্য বিয়ে সংক্রান্ত ৮জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন।

এছাড়াও বাল্য বিয়ে রোধ সংক্রান্ত, জুয়াড়–, দেহ ব্যবসার সাথে জড়িত ও চোর চক্রের সদস্যদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা ও সাজা আদায় করা হয়েছে।

উপজেলার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি, সামাজিক অবক্ষয়, যৌতুক ও বাল্য বিয়ে রোধ, মাদক, জঙ্গিবাদ বিরোধী জনমত সৃষ্টিমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন সর্বদা। তার বিচক্ষণতার ফলশ্রুতিতে খুব অল্প সময়েই সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি।

ওসি মোসলেম উদ্দিনের সাথে সাক্ষাতকালে তিনি আত্রাই উপজেলাকে শতভাগ মাদক নির্মূলে হুঁশিয়ারি উচ্চারণ ব্যক্ত করে বলেন, পুলিশ জনতা আর জনতাই পুলিশ, কমিউনিটি পুলিশের এই প্রতিপাদ্যকে সামনে রেখে আত্রাই উপজেলাবাসীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। বন্ধুর মতোই জনগনের পাশে থেকে আমি জনগনের জানমালের নিরাপত্তা দিতে চাই।

প্রভাষক রুহুল আমিন বলেন, এক জন মেধাবী পরিশ্রমী ও সাহসী পুলিশ অফিসার মোসলেম উদ্দিন দিন-রাত অক্লান্ত পরিশ্রম আর মেধার মাধ্যমে এগিয়ে যাচ্ছেন। পুলিশ নামটি শুনলেই মানুষের মাঝে একধরনের আতঙ্কের সৃষ্টি হয়। তবে ওসি মোসলেম উদ্দিনের সাথে উপজেলার যে কোন স্তরের মানুষ সহজেই নির্ভয়ে সাক্ষাতের মাধ্যমে তাদের সমস্যার সমাধান পায়। আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি ও জনগনের নিরাপত্তা নিশ্চিত করায় আত্রাই থানার ওসি প্রশংসার দাবীদার।

আইন শৃংঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় সর্বস্তরের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। জননিরাপত্তা যাতে আগামীন দিন গুলোতে ও ভালো থাকে এবং নির্বিঘ্নে দিন রাত চলাচল করতে পারে এটাই এখন উপজেলাবাসীর দাবী।





আর্কাইভ