শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৭ আগস্ট ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথ উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের টেন্ডার বাতিল
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথ উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের টেন্ডার বাতিল
মঙ্গলবার ● ২৭ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথ উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের টেন্ডার বাতিল

---বিশ্বনাথ প্রতিনিধি :: কাজ বাস্তবায়নে ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতির কারণে সিলেটের বিশ্বনাথ উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের ১ম পর্যায়ের টেন্ডার বাতিল করা হয়েছে। নির্দিস্ট মেয়াদে কাজ সম্পন্ন করার পরিবর্তে মাত্র ২৬% কাজ হওয়ায় দীর্ঘ তদন্ত ও ঠিকাদারী প্রতিষ্ঠানকে একাধিকবার সতর্ক করার পর গত ২৮ জুলাই ১ম পর্যায়ের টেন্ডারটি বাতিল করেন প্রকল্প পরিচালক। আর মঙ্গলবার (২৭ আগস্ট) চূড়ান্ত মেজারমেন্টের পর অবশিস্ট কাজ সম্পন্ন করার জন্য নতুন রেট সিডিউল (২য় পর্যায়ের টেন্ডার) কার্যক্রম শুরু করা হয়েছে।
চূড়ান্ত মেজারমেন্টের সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা প্রকৌশলী হারুনুর রশীদ ভূঁইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-প্রকৌশলী সঞ্জিত সরকার, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা প্রমুখ।
জানা গেছে, ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারী প্রায় ৪ কোটি ৬৫ লাখ টাকা ‘বিশ্বনাথ উপজেলা সম্প্রসারণ প্রকল্প’ বাস্তবায়নের জন্য ওয়ার্ক অডার পান জামাল আহম্মেদ চৌধুরীর মালিকানাধীন ঠিকাদারী প্রতিষ্ঠান ‘মেসার্স আক্তার ট্রেডার্স’। ২০১৮ সালের ১৪ নভেম্বর প্রকল্প বাস্তবায়নের মেয়াদ শেষ হয়ে যায়। এরপরও একাধিক বার কাজ সম্পন্ন করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে ঠিকাদারী প্রতিষ্ঠানকে অবহিত করা হলেও প্রকল্পটি বাস্তবায়ন করতে ঠিকাদারী প্রতিষ্ঠান সম্পূর্নরুপে ব্যর্থ হওয়ায় তা চলতি বছরের ২৮ জুলাই বাতিল করা হয়।

বিশ্বনাথে গাঁজাসহ আটকের ঘটনায় মামলা

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে আধাকেজি গাঁজাসহ বহুল আলোচিত সেই তবারক আলীর স্ত্রী সাবিনা বেগমের মালিকানাধীন সিএনজি চালিত অটোরিক্সা (সুনামগঞ্জ-থ ১১-২০৬৭) জব্দের ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে থানা পুলিশ। বিশ্বনাথ থানার এসআই দেবাশীষ শর্ম্মা বাদী হয়ে সোমবার মামলাটি দায়ের করেছেন। মামলা নং ২৪ (তাং ২৬.০৮.১৯ইং)।
মামলায় গাঁজাসহ আটককৃত উপজেলার রামপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের হাজী আরিছ আলীর পুত্র গাঁজা বিক্রেতা ফয়ছল আহমদ ও মনোহরপুর গ্রামের মৃত আবদুন নূরের পুত্র সিএনজি চালক গফুর আলীসহ সিলেট বিভাগের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা ও জিডির অভিযুক্ত বহুল আলোচিত তবারক আলীকেও অভিযুক্ত করা হয়েছে।
তবারক আলীসহ ৩ জনের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মামলা দায়েরের সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুল লতিফ।
উল্লেখ্য গত ২৬ আগস্ট দুপুর দেড়টার দিকে বিশ্বনাথ-লামাকাজী সড়কের ‘উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের সামন থেকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই দেবাশীষ শর্ম্মার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন (পাঁচঘরি) গ্রামের তবারক আলীর স্ত্রী সাবিনা বেগমের মালিকানাধীন অটোরিক্সা (সুনামগঞ্জ-থ ১১-২০৬৭) জব্দ করে। এসময় অটোরিক্সা (সিএনজি) গাঁজা বিক্রেতা ফয়ছল আহমদ ও সিএনজি চালক গফুর আলীকে আটক করে পুলিশ।
পুলিশের জব্দ করে অটোরিক্সার (সুনামগঞ্জ-থ ১১-২০৬৭) মালিক সাবিনা বেগম ও তার স্বামী তবারক আলীর বিরুদ্ধেও মাদ্রক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পাঠাকইন (পাঁচঘরি) গ্রামের মরহুম আলকাছ আলীর পুত্র তবারক আলীর বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা ও জিডি রয়েছে বলেও জানা গেছে। এছাড়া বর্তমানে তবারক আলী এলাকায় একজন দানবীরের খেতাব পেলেও মাদকের জগতে ‘ইয়াবা সুমন’ নামে তার (তবারক) পরিচিতি আছে বলে জনশ্রুতি রয়েছে। তাছাড়া ২০১১ সালের ২৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে একাধিক চুরির মামলায় বিশ্বনাথ থানায় দুই দিনের রিমান্ডে আসা তবারক আলী ২৫ নভেম্বর বিকেল ৩টার দিকে জেলহাজতের তালা খোলা থাকায় পালিয়ে যায়। অবশ্য পালিয়ে যাওয়ার ৭ ঘন্টার পর আবারও পুলিশ তবারককে গ্রেপ্তার করে। তবে সেসময় জেলহাজত থেকে তবারক পালিয়ে যাওয়ার কারণে থানা পুলিশের দুই সদস্য ক্লোজও হয়ে ছিলেন।

বিশ্বনাথের আমতৈল বাজারে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ‘রেষ্টুরেন্ট পরিস্কার পরিছন্ন না থাকা, পণ্যের মুল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য দোকানে রাখা, পাটের বস্তা ব্যবহার না করে প্লাষ্টিকের বস্তা ব্যবহার, অশ্লিল ভিডিও দোকানের কম্পিউটারে সংরক্ষণ’ করার অভিযোগে উপজেলা আমতৈল বাজারের ৭টি ব্যবসা প্রতিষ্টানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরার নেতৃত্বে ভ্রাম্যমান অভিযানটি পরিচালিত হয়।
জরিমানা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো হল- ভাই ভাই রেষ্টুরেন্ট ২ হাজার টাকা, মিম টেলিকম ২ হাজার টাকা, আহমদ ষ্টোর ৩ হাজার টাকা, রুহান রেষ্টুরেন্ট দেড় হাজার টাকা, আহমদ ভেরাইটিজ ষ্টোর দেড় হাজার টাকা, ছালেহ আহমদ চালের দোকান ২ হাজার টাকা, মুরাদ ষ্টোর ২ হাজার টাকা। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরার সাথে উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকারসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিশ্বনাথ থানার একদল পুলিশ।





প্রধান সংবাদ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)