শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহীতে ৩৩৩ নাম্বারে এখন থেকে সামাজিক সমস্যার প্রতিকার
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহীতে ৩৩৩ নাম্বারে এখন থেকে সামাজিক সমস্যার প্রতিকার
বুধবার ● ২৮ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজশাহীতে ৩৩৩ নাম্বারে এখন থেকে সামাজিক সমস্যার প্রতিকার

---রাজশাহী প্রতিনিধি :: বর্তমানে বাংলাদেশে তথ্য সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ সেবার পাশাপাশি এখন থেকে নানা সামাজিক সমস্যার প্রতিকারে কাজ করবে ৩৩৩। জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে চালু হওয়া কলসেন্টারে এখন উপকার পাচ্ছেন মানুষ। গত এক বছরে শুধু রাজশাহীতেই এ কলসেন্টারের মাধ্যমে উপকার পেয়েছেন ৭৩ হাজার ২৮৭ জন। এরমধ্যে ৭০ ভাগই বাল্য বিয়ে সংক্রান্ত। আজ বুধবার রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। রাজশাহীর জেলা প্রশাসক মো. হামিদুল ইসলাম এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় কল সেন্টারের উপকারভোগীদের নিয়ে ভিডিও ক্লিপও দেখানো হয়।

সংবাদ সম্মেলনে জানান হয়, বাল্য বিয়ে একটি সামাজিক সমস্যা। পাশের বাড়ির কোনো কন্যা শিশুর বাল্যবিয়ের আয়োজন চলছে। আপনি সচেতন নাগরিক হলেও মেয়েটির বিয়ে আটকাতে কিছুই করতে পারছেন না। তখনই ফোন করে দিন ৩৩৩ নাম্বারে। আপনার চোখের সামনে কেউ হয়ত খাদ্যে ভেজাল দিচ্ছে। আপনি জেনেছেন কিংবা জানেন কিন্তু তাৎক্ষণিক ওই চক্রটিকে ধরিয়ে দিতে পারছেন না। ফোন দিন ৩৩৩ নম্বরে।

আপনার গুরুত্বপূর্ণ কাজের জন্য জেলা প্রশাসক, শিক্ষা কর্মকর্তা কিংবা গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির ফোন নাম্বার দরকার। সমাধান দেবে ৩৩৩ নাম্বার। কোনো এলাকায় ভ্রমণে যাবেন- হোটেল, মোটেল ভাড়া করা থেকে যাবতীয় সহযোগিতা পাবেন ৩৩৩ নাম্বারে। ‘সরকারি তথ্য ও সেবা সবসময়’ স্লোগানে নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ৩৩৩ নাম্বারের কলসেন্টারটি চালু করা হয়েছে। এ সেবার আওতায় দেশের যে কোনো প্রান্ত থেকে ৩৩৩ নাম্বারে কল করে গুরুত্বপূর্ণ নাগরিক সেবা পাওয়া যাবে।

রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক জানান, জনগণের দোর গোড়ায় সেবা পৌছে দিতে ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারী কল সেন্টারের মাধ্যমে ৩৩৩ নাম্বার চালু করা হয়েছে। এ ধরণের সেবা চালুর মাধ্যমে সরকার জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে চাচ্ছেন। ২০১৮ সালের এপ্রিলে এই সেবাটি চালু করা হয়। এই নাম্বারে কল করে এরই মধ্যে দেশবাসী সুবিধা পেতে শুরু করেছেন। সরকারের এই উদ্যোগ ও নাম্বারটি দেশবাসীর মাঝে ছড়িয়ে দিতে তারা একযোগে কাজ করছেন।

তিনি জানান, যে কেউ এই ৩৩৩ নাম্বারে কল করে কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করতে ও সামাজিক সমস্যা সম্পর্কে জানাতে পারবেন। এছাড়া সরকারী বিভিন্ন সেবা সম্পর্কে জানা, সরকারী কর্মকর্তাদের নাম্বার, নাগরিক সেবা, ইসলামী মাসলা মাসালা সম্পর্কে জানা যাবে।

জেলা প্রশাসক আরো জানান, ২০১৮ সালের এপ্রিল থেকে এই ৩৩৩ নাম্বার সেবা চালুর পর রাজশাহী জেলা থেকে এ পর্যন্ত ৭৩ হাজার ২৮৭ টি কল করা হয়েছে। যার মধ্যে ৬৪ হাজার ৯২২ জন পুরুষ ও আট হাজার ৩৬৫জন নারী কল করেন। আর এই কলগুলোর অধিকাংশই বাল্য বিয়ে প্রতিরোধ, মাদক নির্মুল ও পুকুর খনন রোধ সংক্রান্ত বিষয় নিয়ে করা হয়েছে।





প্রধান সংবাদ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা

আর্কাইভ